বগুড়ায় বিএনপির ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৮, ২০:৩৩আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ২০:৩৭

একাদশ জাতীয় সংসদ নির্বাচন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির নেতা শরিফুল ইসলাম জিন্নাহর নির্বাচনি প্রচারণায় হামলার অভিযোগে এই মামলা করা হয়েছে।

রবিবার (২৩ ডিসেম্বর) বিকালে শিবগঞ্জ থানায় মামলাটি করেছেন উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান।

শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান মামলা দায়েরের তথ্য নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল থেকে তিনটি তাজা ককটেল, ছয়টি অবিস্ফোরিত ককটেল ও আগুনে পোড়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।’ 

ওসি জানান, মামলায় শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, সাবেক মেয়র মতিয়ার রহমান মতিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি বেগম ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এমআর ইসলাম স্বাধীনসহ ৪৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী শিবগঞ্জ উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান জানান, শনিবার রাতে তিনি মহাস্থান থেকে মোকামতলা ইউনিয়নের কাগইলের রাস্তায় মহাজোট প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহর অস্থায়ী নির্বাচনি কার্যালয়ে আসেন। সেখানে মোটরসাইকেল রেখে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচারণায় বের হন। রাত সোয়া ১০টার দিকে ৮-১০ জনের একদল সন্ত্রাসী নির্বাচনি কার্যালয়ে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তারা অফিসে রাখা মোটরসাইকেলে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।

এছাড়া শনিবার রাতে দুর্বৃত্তরা উপজেলার বিহার ইউনিয়নের উত্তর ফকিরপাড়া গ্রামে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী মাহমুদুর রহমান মান্নার ধানের শীষ প্রতীকের নির্বাচনি কার্যালয় ও তোরণে অগ্নিসংযোগ করেছে। এতে কার্যালয়ের কিছু অংশ ও তোরণ পুড়ে গেছে। তবে এই ঘটনায় কোনও মামলা হয়নি।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম