নৌকায় ভোট চেয়ে সাংবা‌দিকদের সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৮, ১৪:১৬আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ১৪:২০

নৌকার পক্ষে ভোট চেয়ে প্রেসক্লাবের সামনের সড়কে সাংবাদিকদের সমাবেশ

একাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জা‌নি‌য়ে‌ছেন সাংবাদিকরা। বৃহস্প‌তিবার (২৭ ডি‌সেম্বর) জাতীয় প্রেসক্লা‌বে ‘জয়বাংলা সাংবা‌দিক মঞ্চ’ ব্যানা‌রে এক সংহ‌তি সমা‌বে‌শে এ আহ্বান জানান তারা।

সমা‌বে‌শে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপ‌দেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘আমরা সাংবাদিক সমাজ শুধু লেখনির মাধ্যমে নয়, রাজপথে দাঁড়িয়ে আমাদের অধিকার আদায়ের কাজ করে থাকি। তাই আজ  সময় এসেছে মুক্তিযুদ্ধের স্বপক্ষে, অসাম্প্রদায়িকতার স্বপক্ষে কাজ করার।’

তিনি আরও বলেন, ‘৭০ সালে জাতি ঐক্যবদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধুকে ভোট দিয়েছিল, যার কারণে তার নেতৃত্বে এ দেশে মুক্তিযুদ্ধ হয়েছে। দেশ স্বাধীন হয়েছে। তাই আমরা আশা করি, আগামী ৩০ ডিসেম্বর দেশের জনগণ নিরঙ্কুশভাবে নৌকা মার্কায় ভোট দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জয়যুক্ত করবে। তিনি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়ে দেশের গণতন্ত্র ধরে রাখবেন এবং অসাম্প্রদায়িকতা প্রতিষ্ঠা করবেন।’

ইকবাল সোবহান চৌধুরী  আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার দরকার নেই। কিন্তু তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমাদের দরকার। কারণ, গণতন্ত্র ধরে রাখতে, অসাম্প্রদায়িকতা প্রতিষ্ঠা করতে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে তার প্রধানমন্ত্রী হওয়া জরুরি। তাই ৩০ ডিসেম্বর সারাদিন নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের গণতন্ত্র ধরে রাখার জন্য সাংবাদিক সমাজসহ জনগণকে আহ্বান করছি।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, ওমর ফারুক, সোহেল হায়দার চৌধুরী, শুক্কুর আলী শুভ, কুদ্দুস আফ্রাদ, আব্দুল জলিল ভূঁইয়া প্রমুখ।

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম