জাবিতে প্রভাষক নিয়োগের কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০১৯, ১৭:০৯আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ১৭:১২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তিনটি বিভাগে প্রভাষক নিয়োগের সব কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিভাগ তিনটি হলো— প্রত্নতত্ত্ব, সরকার ও রাজনীতি এবং চারুকলা বিভাগ।

একইসঙ্গে জাবি’র জারি করা গত ৮ নভেম্বরের ওই নিয়োগ বিজ্ঞপ্তি কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার এবং সরকার ও রাজনীতি বিভাগের সভাপতিকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার (২ জানুয়ারি) বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।

এর আগে গত বছরের ৮ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের  রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রত্নতত্ত্ব বিভাগে দুটি, সরকার ও রাজনীতি বিভাগে দুটি এবং চারুকলা বিভাগে একটি করে পদে প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। উক্ত বিজ্ঞপ্তিতে এসএসসি ও এইচএসসি উভয়ক্ষেত্রে সনাতন পদ্ধতিতে প্রথম বিভাগ ও গ্রেডিং পদ্ধতিতে বিজ্ঞান ও বাণিজ্য শাখায় জিপিএ ৪.২৫ এবং মানবিক শাখায় জিপিএ ৪.০০ থাকতে হবে বলে উল্লেখ করা হয়।

কিন্তু ২০১০ সালের ২ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জিপিএ ৩.০০ বা তদুর্ধ্বকে সনাতন পদ্ধতির প্রথম বিভাগ উল্লেখ করে সামঞ্জস্য বিধান করা হয়। কিন্তু মন্ত্রণালয়ের সেই প্রজ্ঞাপন না মেনে জাবি কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে, যা বেআইনি বলে রিটে উল্লেখ করা হয়।

এদিকে, ভর্তি পরীক্ষার মাধ্যমে যোগ্যতা প্রমাণ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং অনার্স ও মাস্টার্সে ভালো ফল থাকা সত্ত্বেও শুধুমাত্র এসএসসি ও এইচএসসিতে উল্লিখিত পরিমাণ জিপিএ না থাকার কারণে অনেকেই জাবি’র তিনটি বিভাগে প্রভাষক পদে আবেদনের সুযোগ থেকে বঞ্চিত হন। পরে তাদের মধ্যে সরকার ও রাজনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী গাজী ইব্রাহিম আল মামুন ও মো. শহিদুল ইসলাম জাবি’র ওই নিয়োগ বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিস্তিতে পণ্য কেনা ক্রেতার মৃত্যু, পরিবারকে লাখ টাকার সহায়তা দিলো ওয়ালটন
কিস্তিতে পণ্য কেনা ক্রেতার মৃত্যু, পরিবারকে লাখ টাকার সহায়তা দিলো ওয়ালটন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নগদের ক্যারিয়ার ফেস্ট, চাকরি পেলেন ৫ শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নগদের ক্যারিয়ার ফেস্ট, চাকরি পেলেন ৫ শিক্ষার্থী
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের