জুলহাস-তনয় হত্যা মামলায় তিন দিনের রিমান্ডে আসাদুল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৯, ১৭:২২আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৭:৪১

আটক আসাদুল্লাহ

মার্কিন রাষ্ট্রদূতের সাবেক প্রটোকল কর্মকর্তা জুলহাস মান্নান এবং তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয় হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার আসাদুল্লাহর (২৫) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৬ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক মামুনুর রশিদ শুনানি শেষে এ আদেশ দেন। 

এর আগে বুধবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা (পরিদর্শক) মনিরুল ইসলাম আসাদুল্লাহকে আদালতে হাজির করেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা কারা জড়িত তাদের খুঁজে বের করার জন্য আসাদুল্লাহর দশ দিনের রিমান্ডের আবেদন করেন ইন্সপেক্টর মনিরুল। পরে শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার (১৫ জানুয়ারি) রাতে টঙ্গী থেকে আসাদুল্লাহকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, আটক  আসাদুল্লাহ এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। জুলহাস ও তনয় হত্যায় অংশ নিয়েছিল আসাদুল্লাহ। আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার প্রশিক্ষক ছিল সে। সংগঠনে ফখরুল,  ফয়সাল,  জাকির,  সাদিকসহ একাধিক নামে পরিচিত সে।

পুলিশ আরও জানায়, এছাড়াও ২০১৬ সালে উত্তর বাড্ডায় পুলিশের ওপর হামলা করে অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় সে একজন সন্দেহভাজন। আনসারুল্লাহ টিমে যোগদানের আগে যশোরের নওয়াপাড়া ইউনিয়ন ছাত্র-শিবিরের সাথী ছিল আসাদুল্লাহ।

উল্লেখ্য, এর আগে গত বছর ২২ জুলাই এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শেখ আবদুল্লাহ ওরফে জুবায়ের ওরফে জায়েদ ওরফে জাবেদ ওরফে আবু ওমায়ের নামে আনসার আল ইসলামের (এবিটি) একজন শুরা সদস্যকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগান লেক সার্কাস এলাকার বাসায় ঢুকে জুলহাস ও তনয়কে কুপিয়ে হত্যা করে জঙ্গিরা। এরপর চলে যাওয়ার সময় তারা ‘নারায়ে তাকবির’ ও ‘আল্লাহু আকবর’ বলে স্লোগান দেয়। প্রত্যক্ষদর্শীদের মতে, খুনিরা সংখ্যায় ছিল পাঁচ জন।

ওই সময় পুলিশ কর্মকর্তারা জানতে পারেন, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একটি ‘স্লিপার সেল’ এই হত্যাকাণ্ডে জড়িত। তারা ২০১৩ সাল থেকে ঢাকা ও ঢাকার বাইরে ব্লগার, লেখক, প্রকাশক ও ভিন্নমতাবলম্বীদের টার্গেট করে হত্যা করে আসছিল। আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার অনুসারী আনসার আল ইসলাম বাংলাদেশে আগে আনসারুল্লাহ বাংলা টিম নামে তাদের কার্যক্রম চালাতো। জুলহাস-তনয় হত্যাকাণ্ডের পর আল-কায়েদার ভারতীয় উপমহাদেশের শাখা আল কায়েদা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (একিউআইএস) টুইটার বার্তায় এর দায় স্বীকার করেছে।

আরও খবর:  টঙ্গী থেকে কলাবাগানে এসে হত্যা করা হয় জুলহাস-তনয়কে 



 

/টিএইচ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম