অতীতের ভুলের দায় নেবো না: ভূমিমন্ত্রী

বাংলা ট্রিবউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৯, ১৯:৫৭আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ২০:১৬

অতীতের ভুলের দায় নেবো না: ভূমিমন্ত্রী অতীতে কোনও ভুল থাকলে কর্মকর্তাদের তা সংশোধনের আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তিনি বলেন, ‘অতীতের ভুলভ্রান্তি থেকে থাকলে তা সংশোধন করুন। কারও অতীতের ভুলের দায় আমরা নেবো না।’

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১১৯তম সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেছেন তিনি। এ সময় কর্মকর্তাদের দক্ষতা, সততা ও জবাবদিহির সঙ্গে জনস্বার্থে কাজ করতে আন্তরিক থাকার আহ্বান জানান ভূমিমন্ত্রী।

ভূমিমন্ত্রী বলেন, ‘টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করতে হবে। সাংঘাতিক দুর্নাম এখনও রয়ে গেছে।’ এ সময় ভালো কর্মকর্তাদের পদায়ন করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতনদের নির্দেশ দেন তিনি।

মন্ত্রী আরও বলেন, ‘আমরা দুর্নামের ভাগীদার হতে চাই না। কাজের গতি বাড়াতে হবে। ভূমি মন্ত্রণালয়ের একটিই কাজ, তা হলো জনসেবা নিশ্চিত করা।’

ভূমি অধিগ্রহণের বিষয়ে সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘ভূমির যথেচ্ছা ব্যবহার বন্ধ করে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে। রাজধানী, জেলা, উপজেলা শহরের অফিসগুলো ভার্টিক্যাল এক্সটেনশনের মাধ্যমে একই কম্পাউন্ডে রাখার উপযোগী করে জমি অধিগ্রহণ করতে হবে।’

সভায় জানানো হয়, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১, গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রশাসনিক ভবন, ছাত্রাবাস, ছাত্রীনিবাসসহ অন্যান্য স্থাপনা নির্মাণ, চট্টগ্রামের পাহাড়তলী মৌজায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আঞ্চলিক ক্যাম্পাস স্থাপন ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে।

সভায় অন্যান্যের মধ্যে ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মাক্ছুদুর রহমান পাটওয়ারী, অতিরিক্ত সচিব সিরাজউদ্দিন আহমেদ, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান, যুগ্ম সচিব শেখ মোহাম্মদ বিল্লাল হোসাইন, জেলা প্রশাসক- ঢাকা ও চট্টগ্রামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএমএ/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি