যেকোনও মূল্যে শ্রেণিকক্ষে পাঠদান নিশ্চিত করা হবে: দুদক চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০১৯, ১২:৫৭আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১৫:৫২

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ (ছবি: সংগৃহীত) চট্টগ্রাম মহানগরীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ঝটিকা অভিযান চালিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। শিক্ষকরা প্রতিষ্ঠানে অনিয়মিত এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তা যাচাই করতে রবিবার (২৭ জানুয়ারি) সকালে চট্টগ্রামে পৌঁছান তিনি।

এরপর অভিযানের সময় উপস্থিত অভিভাবকদের তিনি বলেন, ‘আমাদের সন্তানদের শিক্ষা নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। যেকোনও মূল্যে শ্রেণিকক্ষে শিক্ষা (পাঠদান) নিশ্চিত করা হবে। প্রয়োজনে দণ্ডবিধির ১৬৬ ধারা প্রয়োগ করবে দুদক। ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি হবে এমন কিছু বরদাশত করা হবে না।’

জানা যায়, সকাল ৯টা ১৫ মিনিটে নগরীর কাট্টলী নুরুল হক চৌধুরী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হন দুদক চেয়ারম্যান। সে সময় ছাত্রছাত্রী ও অভিভাবকদের স্কুলের বাইরে দেখে অবাক হন তিনি। স্কুলের আটজন শিক্ষকের মধ্যে শুধু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন, বাকি সাতজন শিক্ষকই ছিলেন অনুপস্থিত। ছাত্রছাত্রীদের বিদ্যালয় প্রাঙ্গণের আশপাশে আচার-চানাচুর খেয়ে অলস সময় পার করতে দেখেন তিনি।

এ সময় দুদক চেয়ারম্যানকে কাছে পেয়ে সন্তানদের শিক্ষা নিয়ে হতাশা প্রকাশ করেন অভিভাবকরা।

এরপর নগরীর ভাটিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান দুদক চেয়ারম্যান। সেখানে ১১ জন শিক্ষকের মধ্যে ২ জন শিক্ষককে অনুপস্থিত পান তিনি। তাদের অনুপস্থিতির কারণ সম্পর্কে স্কুল কর্তৃপক্ষ কিছু জানাতে পারেনি। দুদক চেয়ারম্যান ছাত্রছাত্রীদের উপস্থিতি পরীক্ষা করে দেখেন। তিনি জানতে পারেন, শনিবার (২৬ জানুয়ারি) যেসব শিক্ষার্থী অনুপস্থিত ছিল তাদের অনেককেই উপস্থিত দেখানো হয়েছে। এছাড়াও আজ রবিবার বেলা ১০টা পর্যন্ত ছাত্রছাত্রীদের রোল কল করা হয়নি। এ বিষয়েও স্কুল কর্তৃপক্ষ কোনও ব্যাখ্যা দিতে পারেননি।

এরপর দুদক চেয়ারম্যান নগরীর শীতলপুর উচ্চবিদ্যালয় পরিদর্শনে যান। সেখানে তিনি জানতে পারেন, টেস্ট পরীক্ষায় ফেল করা কোনও শিক্ষার্থীকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিতে দেয়নি স্কুল কর্তৃপক্ষ। বিষয়টি জেনে সন্তোষ প্রকাশ করেন দুদক চেয়ারম্যান। তবে নবম শ্রেণিতে এক বা একাধিক বিষয়ে ফেল করা ছাত্রছাত্রীদের ২ হাজার টাকার বিনিময়ে দশম শ্রেণিতে প্রমোশন দেওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘এটা অনৈতিক। শিক্ষাক্ষেত্রে অনৈতিকতার কোনও স্থান থাকতে পারে না।’

/ডিএস/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম