নির্ঝর ক্যান্টনমেন্ট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০১৯, ২০:৪০ আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ২০:৪০

সমাপনী অনুষ্ঠানের উদ্বোধন পর্ব ঢাকা সেনানিবাসে অবস্থিত নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের (এনসিপিএসসি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ শেষ হয়েছে। ১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা ২৪ জানুয়ারি সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মো. আবু সাঈদ সিদ্দিক (মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স, সেনাবাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী বেগম তাসলিম জাহান।

প্রধান অতিথি বলেন, ‘নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিরলস ও ঐকান্তিক প্রচেষ্টায় শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে যার প্রতিফলন ঘটেছে পিইসি ও জেএসসি পরীক্ষার ফলাফলে। এছাড়া  ছাত্র-ছাত্রী,  শিক্ষক  ও  অভিভাবকদের  নিয়ে  গড়ে  উঠেছে  নির্ঝর  কমিউনিটি যা বাংলাদেশে  প্রথম ও অনুকরণীয়। এই প্রতিষ্ঠানটিকে বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেই শুধু নয়, আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে নির্ঝর কমিউনিটি অঙ্গীকারাবদ্ধ।’

অতিথিদের সঙ্গে বিজয়ীরা

অনুষ্ঠানে আরও  উপস্থিত  ছিলেন  এনসিপিএসসির  পরিচালনা  পর্ষদের  সভাপতি  ব্রিগেডিয়ার  জেনারেল  মো. মাকসুদুল হক  ও  তাঁর  সহধর্মিণী  মর্জিনা আখতার, শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ জাবের হোসেন, উপাধ্যক্ষ নূর রুমানা সাব্বির প্রমুখ।

অতিথিদের আসন গ্রহণের পর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি প্যারেড দলের সালাম গ্রহণ করেন। এরপর বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও অতিথিদের পরিবেশনায় নান্দনিক ডিসপ্লে অনুষ্ঠিত হয়। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রোহিঙ্গারা তাদের অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রোহিঙ্গারা তাদের অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মোখা থেকে হুথিদের সরিয়ে বড় সাফল্য ইয়েমেনি সরকারের
মোখা থেকে হুথিদের সরিয়ে বড় সাফল্য ইয়েমেনি সরকারের
ইতিহাস আর আড্ডার এক পরিচিত ঠিকানা চট্টগ্রামের চেরাগী পাহাড়
ইতিহাস আর আড্ডার এক পরিচিত ঠিকানা চট্টগ্রামের চেরাগী পাহাড়
একই মাসে দুই সিনেমা, কে এই মৌ খান
একই মাসে দুই সিনেমা, কে এই মৌ খান
সর্বাধিক পঠিত
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি