হিযবুত তাহরীরের ৬ সদস্যর বিরুদ্ধে রায় আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৯, ১১:২১ আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১১:২৭

হিযবুত তাহরীর রাজধানীর উত্তরা থানায় সন্ত্রাসবিরোধী আইনের দায়ের করা মামলায় হিযবুত তাহরীরের ছয় সদস্যর বিরুদ্ধে আজ (বুধবার, ৩০ জানুয়ারি) রায় ঘোষণা করা হবে। দুপুরে ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ রায় ঘোষণা করবেন।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত আসামিরা হলেন-হিযবুত তাহরীরের প্রধান সমন্বয়ক অধ্যাপক মহিউদ্দিন, যুগ্ম সমন্বয়ক কাজী মোরশেদুল হক প্লাবন, সদস্য তানভীর আহম্মেদ, সাইদুর রহমান, তৌহিদুল আলম ও আবু ইউসুফ আলী।

গত ২০১০ সালের ১৮ এপ্রিল উত্তরার ৩ নম্বর সেক্টরে তাকওয়া মসজিদের পশ্চিম পাশে হিযবুত তাহরীর বাংলাদেশের কিছু সদস্য জড়ো হন। তারা সরকারবিরোধী ষড়যন্ত্র এবং সরকারি গুরুত্বপূর্ণ স্থানে হামলা করে জনজীবনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে সরকারবিরোধী লিফলেট, পেট্রল বোমা উদ্ধার করে।

ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে উত্তরা থানা পুলিশ। পরে ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি তদন্ত শেষে গোয়েন্দা পুলিশ হিযবুত তাহরীরের প্রধান সমন্বয়ক মহিউদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন এবং এতে দুজনকে অব্যাহতির সুপারিশ করেন।

এরপর গত ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালত কামরুল হোসেন মোল্লা ছয়জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে বিচারক দুই আসামি হোসেল মিয়া ও ফরিদ মন্ডলকে মামলা থেকে অব্যাহতি দেন।

মামলাটির বিচার চলাকালে বিভিন্ন সময় ১৬ জন সাক্ষীর মধ্যে সাত জনের সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইবুনাল।

/টিএইচ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে অনলাইন এডিটরস ফোরামের শোক
তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে অনলাইন এডিটরস ফোরামের শোক
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম