এসএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১০ হাজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০৪আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১০

এসএসসি পরীক্ষা (ফাইল ছবি) এসএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিন শনিবার (২ ফেব্রুয়ারি) ১০ হাজার ৩৮৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত থেকেছে। এবারের মোট পরীক্ষার্থী ছিল ১৭ লাখ ৯৮ হাজার ৭০৬ জন। এর মধ্যে পরীক্ষার প্রথম দিন অংশ নেয় ১৭ লাখ ৮৮ হাজার ৩১৯ জন। এ ছাড়া এদিন ২৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

শনিবার (২ ফেব্রুয়ারি) বিকালে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি এ তথ্য জানিয়েছে।

কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে অনুপস্থিত থেকেছে ১ হাজার ৩৯৬ জন, রাজশাহী শিক্ষা বোর্ডে ৭৬২, কুমিল্লা শিক্ষা বোর্ডে ৬৩১, যশোর শিক্ষা বোর্ডে ৪৬৩, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৪৭৭, সিলেট শিক্ষা বোর্ডে ৩১৮, বরিশাল শিক্ষা বোর্ডে ৩৯০ জন এবং দিনাজপুর শিক্ষা বোর্ডে ৫৪১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ হাজার ৭৮৮ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ১ হাজার ৬২১ জন।

এদিকে বহিষ্কার হওয়া পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে  একজন, বরিশালে ৩ জন এবং দিনাজপুরে একজন। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

/এসএমএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের