গেণ্ডারিয়ায় শিশু আয়েশা ধর্ষণ, দোষীর সবোর্চ্চ শাস্তি দাবি

ঢাবি প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৩আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৩

গেণ্ডারিয়ায় শিশু আয়েশা ধর্ষণ, দোষীর সবোর্চ্চ শাস্তি দাবি

দুই বছরের শিশু আয়েশা মনিকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত নাহিদের সবোর্চ্চ শাস্তির দাবি জানিয়েছে যৌন-নিপীড়নবিরোধী শিক্ষার্থী জোট। সোমবার (৪ ফেব্রুয়ারি) বিকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধন থেকে তারা এই দাবি জানান। ৮ ফেব্রুয়ারি (শুক্রবার) এর মধ্যে চার্জশিট না দেওয়া হলে গেণ্ডারিয়া থানার সামনে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ৫ জানুয়ারি রাজধানীর গেণ্ডারিয়ায় দুই বছরের একটি কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সেখানে টিনশেড বস্তিতে মা-বাবা ও তিন বোনের সঙ্গে থাকতো শিশু আয়েশা। সন্ধ্যার দিকে টিনশেড বস্তির পাশের চার তলা বাড়ির সামনে আয়েশার রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। আয়েশার পরিবার ও এলাকাবাসীর অভিযোগ— শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

এই ঘটনার বিচার দাবি করে মানববন্ধনে বক্তারা বলেন, ‘কিছুদিন আগে আয়েশা মনি নামে দুই বছরের যে শিশুকে ধর্ষণ করে মেরে ফেলা হলো, সেই ঘটনার আসামি গ্রেফতার হয়েছে। কিন্তু চার্জশিটটা কোনও কারণে দেওয়া হচ্ছে না। পরিষ্কারভাবে বলতে চাই, চার্জশিটটা যেন দ্রুত সময়ের মধ্যে দেওয়া হয় এবং দ্রুত যেন বিচারটা করা হয়। আগামী শুক্রবারের মধ্যে যদি কাজ ঠিকঠাক না করা হয়, তাহলে আমরা থানা পর্যন্ত যাব। আমরা চাইব, আয়েশা মনির বাবা-মা যেন তাদের সন্তান হত্যার ন্যায় বিচার পান। বিচারহীনতার কারণেই ধর্ষণ বাড়ছে। একটা-দুইটা দৃষ্টান্তমূলক বিচার হলে এটা মহামারি আকার ধারণ করত না।’

গণজাগরণ মঞ্চের সংগঠক জীবনানন্দ জয়ন্ত বলেন, ‘আশামনির ধর্ষণ ও হত্যাকা-ের বিচারিক কার্যক্রম দ্রুত হয়,তার জন্য আমরা রাস্তায় এসে দাঁড়িয়েছি। অভিযুক্তরা যাতে কোনোভাবেই প্রভাব কাজে লাগিয়ে বের হতে না পারে,সেটার প্রতিবাদেই মূলত এই কর্মসূচি।

মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন, সহযোগী অধ্যাপক কাজলী সেহরীন ইসলাম, সমাজকর্মী জাকিয়া শিশির, গণজাগরণ মঞ্চের সংগঠক জীবনানন্দ জয়ন্ত, আকরামুল হকসহ আরও অনেকে।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম