শিক্ষাপ্রতিষ্ঠানের সব অনুষ্ঠান উপস্থাপনা করবে শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫৬আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫৮

মাউশি দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে সব ধরনের অনুষ্ঠানে শিক্ষার্থীরাই উপস্থাপকের দায়িত্ব পালন করবে। এ উদ্যোগ নিয়েছে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নকারী সংস্থা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। পাশাপাশি প্রতি তিন মাস পর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস ক্যাপ্টেন পরিবর্তন করতে হবে কর্তৃপক্ষকে। আগামী সপ্তাহের শুরুতেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. আবদুল মান্নান বুধবার (৬ ফেব্রুয়ারি) বিকালে এ কথা জানান। মাউশি’র এই পরিচালক বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ বিষয়ে পরিপত্র জারি করবে।’

অধ্যাপক আবদুল মান্নান বলেন, ‘শিক্ষার গুণগত মান উন্নয়নে পরিপত্র জারির পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের সব অনুষ্ঠান শিক্ষার্থীরাই উপস্থাপনা করবে। নেতৃত্ব তৈরি, তাদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং স্বনির্ভর ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

অধ্যাপক মান্নান জানান, প্রতি তিন মাস পর পর নতুন শিক্ষার্থীকে ক্লাস ক্যাপ্টেনের দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান পরিচ্ছন্ন অভিযানে শিক্ষার্থীরাই নেতৃত্ব দেবে। তারা পরিকল্পনা তৈরি করবে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখতে। শিক্ষকরা তাদের পরামর্শ ও নির্দেশনা দেবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসডিজি-৪ বাস্তবায়নে শিক্ষার্থীদের মধ্যে যোগ্য নেতৃত্ব তৈরি ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়কে কিছুদিন আগে একটি প্রস্তাব দেয় মাউশি। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সম্প্রতি এ প্রস্তাব অনুমোদন করে। তারপর মাউশি এ সিদ্ধান্ত নেয়।

/এসএমএ/এনআই/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম