রাজধানীর ফার্মগেটে অবৈধ কোচিং সেন্টারের বিরুদ্ধে র‌্যাবের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩৩আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩৬

র‌্যাব রাজধানীর ফার্মগেট এলাকায় অবৈধভাবে কোচিং সেন্টার চালানোর দায়ের ছয়টি কোচিং সেন্টারে সিলগালা ও পাঁচজনকে জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে এই অভিযান পরিচালিত হচ্ছে।
র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম বাংলা ট্রিবিউনকে জানান, এসব কোচিং সেন্টার সরকারি নীতিমালা লঙ্ঘন করে অবৈধভাবে পরিচালনা করছিল। এর আগেও তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল। এরপরও তারা কোচিং ব্যবসা বন্ধ করেনি।

সারোয়ার আলম জানান, অভিযানে ফার্মগেট এলাকার ছয়টি কোচিং সেন্টার সিলগালা করা হয়েছে এবং সংশ্লিষ্ট পাঁচজনকে আর্থিক জরিমানা করা হয়েছে।
অবৈধ কোচিং সেন্টারের বিরুদ্ধে র‌্যাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান এখনও চলছে বলেও জানান তিনি।

/এসজে/এএনএল/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম