বইমেলায় সালেক খোকনের দুটি গবেষণাগ্রন্থ প্রকাশিত

.
১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫৬আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫৭

সালেক খোকনের বই এ বছর অমর একুশে গ্রন্থমেলায় সালেক খোকনের মুক্তিযুদ্ধ ও আদিবাসী বিষয়ক দুটি নতুন গবেষণাগ্রন্থ প্রকাশিত হয়েছে। গ্রন্থ দুটির নাম ‘১৯৭১: যাঁদের ত্যাগে এলো স্বাধীনতা’ ও ‘বিদ্রোহ-সংগ্রামে আদিবাসী’।

বিভিন্ন সময়ে শোষণ ও অত্যাচারী জমিদার, জোতদার, মহাজন ও মুনাফালোভী ইংরেজ শাসকদের বিরুদ্ধে আদিবাসীদের লড়াই-সংগ্রামের কথা নিয়ে এবার তিনি রচনা করেছেন ‘বিদ্রোহ-সংগ্রামে আদিবাসী’ গ্রন্থটি। এটি তার আদিবাসী বিষয়ক ১২তম গ্রন্থ। শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে চাকমা বিদ্রোহ, গারো বিদ্রোহ, হাতি খেদা সংগ্রাম, পাহাড়িয়া বিদ্রোহ, টংকবিরোধী হাজং বিদ্রোহ, চোয়াড় বিদ্রোহ, কুকি বিদ্রোহ, কোল বিদ্রোহ, রিয়াং বিদ্রোহ, ত্রিপুরা বিদ্রোহ, মুণ্ডা বিদ্রোহ, পাঁড়ু রাজার বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, নাচোল বিদ্রোহ ছাড়াও মুক্তিযুদ্ধে আদিবাসীদের সংগ্রামের কথাও তুলে ধরা হয়েছে এই গ্রন্থটিতে। গ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন সব্যসাচী হাজরা, প্রকাশ করেছে কথাপ্রকাশ।

আজকের সবকিছুই আগামীর ইতিহাসের অংশ হবে তা নয়, কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস অনাদিকাল পর্যন্ত আমাদের আলোড়িত করবে। যাঁদের রক্ত আর ত্যাগে আমাদের মানচিত্র রচিত হয়েছিল, তেমনি কয়েকজন অনালোচিত মুক্তিযোদ্ধার বীরত্বগাথা দালিলিক প্রমাণসহ তুলে ধরা হয়েছে সালেক খোকনের মুক্তিযুদ্ধ বিষয়ক নতুন গ্রন্থ ‘১৯৭১: যাঁদের ত্যাগে এলো স্বাধীনতা’য়। এটি তার মুক্তিযুদ্ধ বিষয়ক সপ্তম গ্রন্থ।

এই গ্রন্থে একাত্তরের দুটি গণহত্যার প্রত্যক্ষদর্শীদের বয়ান, একজন বীর বিক্রম, দুইজন বীর প্রতীক, স্বাধীন বাংলা ফুটবল দলের প্রধান উদ্যোক্তা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, একাত্তরের বীর নারী মুক্তিযোদ্ধা ও গেরিলা মুক্তিযোদ্ধাদের যুদ্ধদিনের গদ্য ও বীরত্বের ইতিহাস তুলে ধরা হয়েছে। একাত্তরে মুক্তিযুদ্ধের পক্ষে দেশে দেশে প্রতিবাদের সচিত্র দলিলও উঠে এসেছে গ্রন্থটিতে। গ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন সব্যসাচী হাজরা, প্রকাশ করেছে কথাপ্রকাশ।

সালেক খোকনের নতুন এই গ্রন্থ দুটি পাওয়া যাবে বইমেলায়, কথাপ্রকাশের ১৫ নম্বর প্যাভিলিয়নে।

লেখক ও গবেষক সালেক খোকন দীর্ঘদিন ধরে কাজ করছেন মুক্তিযুদ্ধ ও আদিবাসী বিষয় নিয়ে। তার রচিত ‘যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য’ গ্রন্থটি ২০১৫ সালে মুক্তিযুদ্ধভিত্তিক মৌলিক গবেষণাগ্রন্থ হিসেবে ‘তরুণ কবি ও লেখক কালি ও কলম’ পুরস্কারও লাভ করে।

/এসএএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু