মেলায় পরমাণু শক্তি বিষয়ক ৩ বইয়ের মোড়ক উন্মোচন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৯, ০১:১৬আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৩৩

নতুন বই হাতে ইয়াফেস ওসমান

অমর একুশে গ্রন্থমেলায় পরমাণু শক্তি বিষয়ক তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। শনিবার (৯ ফেব্রুয়ারি) তিনি এ তিন বইয়ের মোড়ক উম্মোচন করেন।

বই তিনটি হলো– ‘পরমাণুর দিগন্ত’, ‘পরমাণু শিল্পে বিভিন্ন পেশা’ ও ‘অণুর অপ্রত্যাশিত অভিযান’। এর মধ্যে ‘পরমাণুর দিগন্ত’ ও ‘পরমাণু শিল্পে বিভিন্ন পেশা’ শীর্ষক বই দু’টি রুশ ভাষা থেকে অনুবাদ করা হয়েছে। আর কমিক বই ‘অণুর অপ্রত্যাশিত অভিযান’ বাংলাদেশে রচিত ও সম্পাদিত।

বই তিনটি যৌথভাবে প্রকাশ করেছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কমিশন- রসাটম। চার রঙে প্রকাশিত সচিত্র ও আকর্ষণীয় এই বইগুলো বইমেলায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের স্টলে (৭৪ এবং ৭৫) পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সম্পাদিত একটি আন্তঃসরকারি চুক্তির আওতায় রসাটম পাবনা জেলার রূপপুরে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সহায়তা করছে। এ কেন্দ্রে ১,২০০ মেগাওয়াট ক্ষমতার ২টি ইউনিট থাকবে।

/এমএইচবি/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম