শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে সরকারের তিন নিদের্শনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:১৫আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:১৮

মাউশি

শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলী অর্জনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি সরকারের পক্ষ থেকে তিনটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাগুলো হলো- শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতাবোধ তৈরি, অধিকাংশ শিক্ষার্থীকে ক্লাস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব দেওয়া এবং শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠান পরিকল্পনা ও বাস্তবায়নে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা।

সোমবার (১১ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের নীতি, কৌশল ও সিদ্ধান্ত বাস্তবায়নকারী সংস্থা ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)’ এই আদেশ জারি করেছে। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।  

আদেশে জানানো হয়, শিক্ষার্থীদের শেখন-শেখানো প্রক্রিয়ার ভেতর দিয়ে তাদের পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিজ্ঞতা ও দক্ষতা অর্জিত হওয়া প্রয়োজন। বিদ্যালয় পরিষ্কার রাখতে প্রতি বৃহস্পতিবার শিক্ষার্থীরা এই কার্যক্রম পরিচালনা করবেন এবং শিক্ষকরা তাদের সহযোগিতা করবেন।

আরও বলা হয়- শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী, সময় সচেতনতা, দায়িত্ববোধ তৈরি করার জন্য ক্লাস ক্যাপ্টেনের দায়িত্ব পালন করা একটি গুরুত্বপূর্ণ ধাপ। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, ক্লাসে বার্ষিক পরীক্ষায় যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান পায় কেবল তাদেরই ক্লাস ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়। ফলে অধিকাংশ শিক্ষার্থীর মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকশিত হওয়ার সুযোগ সৃষ্টি হয় না। এখন থেকে অন্য শিক্ষার্থীর মধ্যে নেতৃত্বের গুণাবলী সৃষ্টির জন্য শিক্ষকদের তত্ত্বাবধানে প্রতি ক্লাসে একসঙ্গে ৩-৪ জন শিক্ষার্থীকে ক্লাস ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হবে এবং তিন মাস পর পর পর্যায়ক্রমে ক্লাস ক্যাপ্টেন পরিবর্তন করতে হবে।

আদেশে অনুযায়ী- শিক্ষার্থীদের ভাষা চর্চা, যোগাযোগের দক্ষতা, পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি দক্ষতা ও আত্মবিশ্বাস সৃষ্টির জন্য শিক্ষার্থীদের দিয়ে অনুষ্ঠান সূচি ও পরিকল্পনা প্রণয়ন, ব্যবস্থাপনা কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে স্কুল পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠান যেমন- বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, মিলাদ, বিদায় অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা, পাঠ্যপুস্তক উৎসব, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, জাতীয় শিশু দিবস, জাতীয় শোক দিবস ও অন্যান্য দিবস ও অনুষ্ঠান পরিকল্পনা, পরিচালনা ও সঞ্চালন শিক্ষার্থীদের দিয়ে করাতে হবে। এসব কাজে শিক্ষকরা শিক্ষার্থীদের সহযোগিতা করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসডিজি-৪ বাস্তবায়নে শিক্ষার্থীদের মধ্যে যোগ্য নেতৃত্ব তৈরি করা ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়কে কিছুদিন আগে একটি প্রস্তাব দেয় মাউশি। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সম্প্রতি এই প্রস্তাব অনুমোদন দেয়। এরই পরিপ্রেক্ষিতে মাউশি এই আদেশ জারি করেছে।

 

 

/এসএমএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম