সকল আইনজীবীকে অন্তত দু’টি মামলা বিনা খরচে পরিচালনার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫২আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০৬

 বৃহত্তর ময়মনসিংহ উৎসবে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

সরকারি খরচে আইনি সহায়তা দেওয়ার উদ্যোগের পাশাপাশি সকল আইনজীবীকে অন্তত দুটি মামলা বিনা খরচে পরিচালনার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। উৎসবটির আয়োজন করে বৃহত্তর ময়মনসিংহ সুপ্রিম কোর্ট আইনজীবী কল্যাণ সমিতি।
প্রধান বিচারপতি বলেন, আইন পেশার মর্যাদা রক্ষা করতে সব অনিয়মের বিরুদ্ধে বার (আইনজীবী সমিতি) ও বেঞ্চকে (বিচারপতি) সোচ্চার হতে হবে। সরকারি খরচে আইনি সহায়তা দেওয়ার উদ্যোগের পাশাপাশি সকল আইনজীবীর উচিত অন্তত দুটি মামলা বিনা খরচে পরিচালনা করা। বিকল্প বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সানন্দে আগ্রহী হতে হবে।
তিনি আরও বলেন, আইনজীবী ও বিচারকদের সমন্বিত প্রচেষ্টায় বিচার বিভাগ এগিয়ে যাবে। সমাজ বিনির্মাণ ও বিচার প্রার্থী জনগণের ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন আইনজীবীরা। অন্যদিকে বিচারকরা সমাজের বিবেক হিসেবে আইন অনুযায়ী তাদের দায়িত্ব পালনের যে শপথ ও অঙ্গীকার নিয়েছেন তা থেকে নিবৃত হওয়ার কোনও সুযোগ নেই। তাই বিচারক ও আইনজীবী কারও দায়িত্ব পালনেই অবহেলা কাম্য নয়।
বৃহত্তর ময়মনসিংহ সুপ্রিম কোর্ট আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি আইনজীবী এ কে এম ফজলুল হক খান ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান, হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বিচারপতি কে এম কামরুল কাদের, বিচারপতি মোস্তফা জামান ইসলাম, বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন, বিচারপতি এস এম মনিরুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন, শাহ্ মঞ্জুরুল হক, শরীফ ইউ আহমেদ প্রমুখ।

/বিআই/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি