খালেদা জিয়ার ১১ মামলার শুনানি ৪ মার্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১৭আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১৯

খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে হত্যা-রাষ্ট্রদ্রোহ-নাশকতার অভিযোগে দায়ের করা ১১টি মামলার অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। মামলাগুলো হাইকোর্টে স্থগিত থাকায় রবিবার (১৭ ফেব্রুয়ারি) নির্ধারিত তারিখে শুনানি না হওয়ায় বিচারক আগামী ৪ মার্চ পরবর্তী দিন ধার্য করেন।

রবিবার রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস এই আদেশ দেন।

মামলাগুলোর মধ্যে একটিতে অভিযোগপত্র গ্রহণের জন্য ও বাকি ১০টির অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য রবিবার ধার্য ছিল। কিন্তু মামলাগুলোর বেশিরভাগ হাইকোর্টে স্থগিত আছে জানিয়ে সময়ের আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে বিচারক ৪ মার্চ তারিখ নির্ধারণ করেন।

মামলাগুলো হলো— রাজধানীর দারুসসালাম থানায় দায়ের হওয়া নাশকতার ৮টি মামলা, যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলাসহ ২ মামলা ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ জানুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের একটি মামলা দায়ের করেন। ২০১৫ সালের ২৪ জানুয়ারি যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দিয়ে নূর আলম নামে এক যাত্রীকে হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানায় দুটি মামলা ও একই সালের বিভিন্ন সময় নাশকতার অভিযোগ এনে দারুসসালাম থানায় আটটি মামলা দায়ের করা হয়।

/টিএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি