মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে দিল্লি-ঢাকা-ইয়াঙ্গুন মোটর শোভাযাত্রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩৭আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৩

মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীর সার্ধশততম (১৫০তম) জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে একটি মোটর শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এটি ২২ দিনে ভারত, বাংলাদেশ ও মিয়ানমারের সাত হাজার ২৫০ কিলোমিটার পথ পাড়ি দেবে। এর উদ্দেশ্য অহিংসা ও শান্তির বাণী ছড়িয়ে দেওয়া।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) ভারতীয় দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

মহাত্মা গান্ধী ১৮৬৯ সালের ২ অক্টোবর জন্ম নেন। ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি আততায়ীর গুলিতে নিহত হন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শোভাযাত্রাটি গত ৪ ফেব্রুয়ারি দিল্লির রাজঘাট থেকে শুরু হয়েছে এবং আগামী ২৪ ফেব্রুয়ারি মিয়ানমারের ইয়াঙ্গুনে শেষ হবে এটি। এ শোভাযাত্রায় রয়েছে ১০টি গাড়ি।

শোভাযাত্রাটি যৌথভাবে আয়োজন করছে কলিঙ্গ মোটর স্পোর্টস ক্লাব (কেএমএসসি), ভারত সরকারের বিদেশ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও রাজপথ মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যালির উদ্দেশ্য অহিংসা ও শান্তির বাণী ছড়িয়ে দেওয়া। এ ছাড়াও এটি নিরাপদে গাড়ি চালনার বার্তাও প্রচার করবে।

শোভাযাত্রাটি রবিবার (১৭ ফেব্রুয়ারি) পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং আগামী মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) আখাউড়া-আগরতলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবে।

শোভাযাত্রার ১০টি গাড়িতে ৩৫ জন সদস্য রয়েছেন। এই শোভাযাত্রার নেতৃত্ব দিচ্ছেন ভারত সরকারের সড়ক পরিবহন ও রাজপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্রী শম্ভু সিং।

/এসএসজেড/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম