আদালত কক্ষে সাংবাদিকদের বসার জায়গা করে দিলেন বিচারপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৪২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৭

হাইকোর্ট সাংবাদিকদের এজলাস কক্ষের সামনের সারির বেঞ্চে বসার জায়গা করে দিলেন হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ। সোমবার (১৮ ফেব্রুয়ারি) সংসদ সদস্যদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের আদেশ ঘোষণাকালে সাংবাদিকদের বসার সুযোগ করে দেন তিনি।

একইসঙ্গে মামলাটি চলাকালে বিচারপতি শেখ হাসান আরিফ আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমানের কাছে জানতে চান, সাংবাদিকরা পেছনের সারিতে দাঁড়িয়ে থাকেন কেন?

জবাবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, সাংবাদিকরা চাইলে পেছনের সারির বেঞ্চে বসতে পারেন।

এ সময় আদালত বলেন, পেছনের দিকে থাকলে আদালতের মন্তব্য গণমাধ্যমকর্মীদের শুনতে অসুবিধা হয়। প্রধান বিচারপতির বেঞ্চে এবং জাতীয় সংসদে সাংবাদিকদের বসার জায়গা আছে। কিন্তু হাইকোর্টে দেখছি না।

এরপর আদালত সাংবাদিকদের কোর্টের সামনের দিকে বসার ব্যবস্থা করার জন্য ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে মৌখিকভাবে নির্দেশ দেন। তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদালতে উপস্থিত সাংবাদিকদের সামনের দিকে বসতে অনুরোধ করেন।

প্রসঙ্গত, হাইকোর্টের বেঞ্চগুলোতে গণমাধ্যমকর্মীদের বসার জন্য নির্ধারিত কোনও জায়গা নেই। এছাড়া গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে কিংবা রায় ঘোষণার সময় আদালত কক্ষে বেশি সংখ্যক আইনজীবী ও বিচার প্রার্থীদের উপস্থিতির কারণে অনেক সময় গণমাধ্যম কর্মীদের পেছনের দিকে দাঁড়িয়ে থাকতে হয়। এতে করে গণমাধ্যমকর্মীদের তথ্য সংগ্রহে অনেকাংশে আইনজীবীদের ওপর নির্ভর করতে হয়।

/বিআই/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি আরবের বাদশাহকে জামায়াত আমিরের চিঠি, কী লিখলেন 
সৌদি আরবের বাদশাহকে জামায়াত আমিরের চিঠি, কী লিখলেন 
তারেক রহমানের সঙ্গে জাতিসংঘে সাইডলাইন বৈঠক হাইতির প্রধানমন্ত্রীর
তারেক রহমানের সঙ্গে জাতিসংঘে সাইডলাইন বৈঠক হাইতির প্রধানমন্ত্রীর
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
গাজী নজরুল ও মাকছুদাকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ, ‘ঝগড়া ছিল না’ দাবি
গাজী নজরুল ও মাকছুদাকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ, ‘ঝগড়া ছিল না’ দাবি
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার