রাজ্জাকের পদত্যাগ পাকিস্তান প্রেসক্রিপশন: তুরিন আফরোজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৭আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৪

তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ বলেছেন, ‘জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাক সাহেব এখন যা বলছেন সেটি পাকিস্তান প্রেসক্রিপশন। গতকাল তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি ২৯ বছর আগের ঘটনা বলছেন। ৩০ বছর ধরে তার সক্রিয়ভাবে জামায়াতে অংশগ্রহণ রয়েছে। জামায়াতের কোনও কিছু হঠাৎ করে হয় না। সবকিছুই পরিকল্পনামতো হয়। এই পরিকল্পনা অনেক আগে থেকেই হয়েছে।’      

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘জামায়াতবিহীন বাংলাদেশ’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৩০ মিনিটে বাংলা ট্রিবিউন কার্যালয়ে শুরু হয় সাপ্তাহিক এই আয়োজন।

তুরিন আফরোজ বলেন, ‘জামায়াত নিয়ে এই রাজনৈতিক খেলার দায় কার? দায় সবার– সেটা যেমন আমি মানছি, এক্ষেত্রে আমি এটাও বলবো, ওয়েস্ট মিনিস্টার ডেমোক্রেসিতে শুধুমাত্র সরকারি দলেরই দায়িত্ব থাকে না, বিরোধী দলেরও থাকে। অন্য দল ভুল করছে কিংবা অপরাধ করছে বলে আমরাও করতে পারি– এটা কোনও যৌক্তিকতা হতে পারে না।  এখানে দুদু  ভাই (বিএনপি নেতা শামসুজ্জামান দুদু) বলেছেন, “জামায়াত ঘাতক রাজনৈতিক দল।” এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল মাহবুবুর রহমান বলেছেন, “স্বাধীনতাবিরোধী জামায়াতের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক থাকা উচিত নয়।” কিন্তু এতকিছুর পরও জামায়াতের সঙ্গে তাদের যে অটুট বন্ধন, এই দায়বদ্ধতাও বিএনপিকে নিতে হবে।’

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় এ বৈঠকিতে আরও অংশ নিচ্ছেন– আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য নূহ-উল-আলম লেনিন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবীর, অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক ও বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম।

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এ আয়োজন।

ছবি: নাসিরুল ইসলাম

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম