ঝিনাইদহে আনসার-আল-ইসলাম সদস্য আটক

ঝিনাইদহ প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫৪আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৬

ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলাম এর এক সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। আটক ব্যক্তির নাম জসিম উদ্দীন।

জানা যায়, ঝিনাইদহ র‌্যাব-৬ এর একটি দল শনিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বাবলা মাথাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের মাঠে অভিযান চালিয়ে জসিমকে আটক করে। আটক জসিম ওই গ্রামের দক্ষিণপাড়ার ফারুক হোসেনের ছেলে। এসময় তার কাছ থেকে দু’টি মোবাইল সেট, তিনটি সিম ও একটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সম্মেলন করে এসব তথ্য জানান ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মো. মাসুদ আলম।

আটক জসিমের বিরুদ্ধে ফেসবুকে ধর্মীয় উগ্রতা উসকে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

র‌্যাব জানায়, জসিম যশোর চৌগাছা উপজেলার বর্নী শাহাপুর কওমী মাদরাসায় ৮ বছর লেখাপড়ার পর ঢাকার কেরানিগঞ্জের একটি মাদ্রাসায় ভর্তি হয়। সেখান থেকে সে ধর্মীয় উগ্রবাদ মতাদর্শের সঙ্গে যুক্ত হয়।  

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি