ডিজিটাল স্বাস্থ্য অংশীদারিত্ব সম্মেলনে যোগ দিতে দিল্লি গেছেন স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪৯ আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০০

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের উদ্যোগে চতুর্থ বৈশ্বিক ডিজিটাল স্বাস্থ্য অংশীদারিত্ব ফোরামের সম্মেলনে অংশ নিতে দিল্লিতে গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। রবিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তিনি ঢাকা ত্যাগ করেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলে ডিজিটাল স্বাস্থ্যনীতি ও বাস্তবায়ন বিষয়ে আঞ্চলিক বৈঠকের আগে দিল্লিতে চতুর্থ বৈশ্বিক ডিজিটাল স্বাস্থ্য অংশীদারিত্ব ফোরামের সম্মেলন আয়োজন করা হয়েছে। দিল্লির অশোকা হোটেলে অনুষ্ঠেয় তিন দিনব্যাপী এই সম্মেলন ২৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে।

স্বাগতিক ভারত, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, সৌদিআরবসহ ফোরামের সদস্য ২৩ দেশের মন্ত্রী, সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেবেন।

স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালামসহ অন্যান্য কর্মকর্তারা রয়েছেন। আগামী ২৭ ফেব্রুয়ারি প্রতিনিধি দলের দেশে ফেরার কথা রয়েছে।

/টিওয়াই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
মাঠে ইসলাম-বিদ্বেষী স্লোগান, স্পেনকে শাস্তি দিলো ফিফা
মাঠে ইসলাম-বিদ্বেষী স্লোগান, স্পেনকে শাস্তি দিলো ফিফা
থানা থেকে হারানো গ্রেনেড ময়লার স্তূপে, পিন টানতেই উড়ে গেলো ৩ আঙুল 
থানা থেকে হারানো গ্রেনেড ময়লার স্তূপে, পিন টানতেই উড়ে গেলো ৩ আঙুল 
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা