অভ্যন্তরীণ রুটে বিমানযাত্রীদের পরিচয়পত্র দেখানোয় কড়াকড়ি আরোপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৮আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫৩

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)

চট্টগ্রামে বিমান ছিনতাইচেষ্টার ঘটনার পর অভ্যন্তরীণ রুটে ছবিযুক্ত পরিচয়পত্র দেখানোর বিষয়ে ফের কড়াকড়ি আরোপ করা হয়েছে। গতকাল সোমবার (২৫ ফেব্রুয়ারি) বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

গত রবিবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা থেকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান ছিনতাইয়ের কবলে পড়ে। এর জেরে বিমানটিকে চট্টগ্রামের শাহ আমানতে জরুরি অবতরণ করা হয়। পরে কমান্ডো অভিযানে ‘ছিনতাইকারী’ মাহাদী নিহত হন।

বেবিচকের আদেশে বলা হয়েছে, দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক ফ্লাইটে ভ্রমণের আগে যাত্রীদের চেক ইন কাউন্টারে এয়ারলাইন্সের টিকিটের সঙ্গে ছবিযুক্ত পরিচয়পত্র দেখাতে হবে। এ ক্ষেত্রে পরিচয়পত্র হিসেবে পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র ও চাকরিজীবীদের জন্য কর্মক্ষেত্রের পরিচয়পত্র গ্রহণযোগ্য হবে। চেক ইন কাউন্টারে যাত্রীর টিকিটে থাকা নামের সঙ্গে পরিচয়পত্র মিলিয়ে বোর্ডিং পাস ইস্যু করা হবে। এর ফলে একজনের নামে টিকিট কেটে অন্যজনের ভ্রমণের কোনও সুযোগ থাকছে না।

আর বিদেশ ভ্রমণের সময় যাত্রীদের সঙ্গে যেহেতু পাসপোর্ট থাকে, সেক্ষেত্রে তাদের ছবিযুক্ত অন্য কোনও পরিচয়পত্র সঙ্গে রাখার প্রয়োজন নেই।

জানা গেছে, দেশের ভেতরে আকাশপথে ভ্রমণে যাত্রীদের বিমানবন্দরে ছবিযুক্ত পরিচয়পত্র দেখানোর নিয়ম চালু হয় ২০১৭ সালের ৩০ জুন। তবে এ নিয়মের ক্ষেত্রে ততটা কড়াকড়ি ছিল না এতদিন। বিমান ছিনতাইচেষ্টার ঘটনায় ছবিযুক্ত পরিচয়পত্র দেখানোর বিষয় ফের শক্ত অবস্থানে গেলো বেবিচক।

জানা গেছে, বিদেশযাত্রায় পাসপোর্ট থাকলেও অভ্যন্তরীণ রুটে ভ্রমণের ক্ষেত্রে পরিচয়পত্র দেখানোর বিধিনিষেধ ছিল না।  এ কারণেই নিরাপত্তার স্বার্থে ২০১৭ সালের ৩০ জুনে আদেশ জারি করে বেবিচক।

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম