বগুড়ার তুফানের জামিন নামঞ্জুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৩আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২২

ধর্ষণ মামলায় অভিযুক্ত তুফান সরকার বগুড়ায় এক কিশোরীকে ধর্ষণের পাশাপাশি তাকে ও তার মাকে নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দেওয়ার মামলায় বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকারের জামিন আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে বগুড়ার বিচারিক আদালতকে আগামী ৬ মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী কুমার দেবুল দে ও আকতার ফরহাদ জামান।

পরে কুমার দেবুল দে জানান, হাইকোর্ট জামিন আবেদন খারিজ করে মামলাটি ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।

এর আগে, ২০১৭ সালের ২৮ জুলাই নারী ও শিশু নির্যাতন আইনে ওই কিশোরীর মা মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ভালো কলেজে ভর্তি করার আশ্বাস দিয়ে তুফান তার মেয়ের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে। পরে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০১৭ সালের ১৭ জুলাই তুফান নিজ বাড়িতে তার মেয়েকে নিয়ে ধর্ষণ করে। তুফানের স্ত্রী বিষয়টি জানতে পেরে ওই ঘটনার জের ধরে একই বছরের জুলাইয়ের ২৮ তারিখ তার এবং তার মেয়ের মাথা ন্যাড়া করে এবং বেধড়ক মারধরও করে।

পরে এ মামলায় পুলিশ ১১ জনকে গ্রেফতার করে। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার ওসি (অপারেশন্স) আবুল কালাম আজাদ ২০১৭ সালের ১০ অক্টোবর পৃথক দুটি ধারায় ওই মামলায় আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর চলতি বছরের ২২ জানুয়ারি বগুড়ার নারী শিশু আদালত তুফানের জামিন নামঞ্জুর করেন। পরে তুফান হাইকোর্টে জামিন আবেদন করলেও তা নামঞ্জুর হয়।

/বিআই/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন