অধ্যক্ষ মাহফুজা চৌধুরী খুন

৮ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০১৯, ১৭:৪৫আপডেট : ১১ মার্চ ২০১৯, ১৭:৪৮

ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন রাজধানীর ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন খুনের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ৮ এপ্রিল ধার্য করেছেন আদালত। নিউ মার্কেট থানায় করা এ মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল সোমবার (১১ মার্চ)।
মামলার তদন্ত কর্মকর্তা (উপ-পরিদর্শক) আলমগীর মজুমদার প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সাইদুজ্জামান শরীফ এ দিন ধার্য করেন। আদালতের সংশ্লিষ্ট থানার জিআর শাখার কনস্টেবল মজিবুর রহমান এ তথ্য জানান।
উল্লেখ্য, ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসায় খুন হন মাহফুজা চৌধুরী। এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারের একটি ফ্ল্যাটে থাকতেন তিনি। ওই ঘটনায় নিহতের স্বামী ইসমাত কাদির গামা বাদী হয়ে নিউ মার্কেট থানায় হত্যা মামলা করেন। মামলায় দুই গৃহকর্মী স্বপ্না (৩৬) ও রেশমাসহ (৩০) তিনজনকে আসামি করা হয়। পরবর্তীতে স্বপনা ও রেশমা এবং তাদের যোগানদাতা রুনু বেগমকে গ্রেফতারের পর তাদের রিমান্ডে নেয় পুলিশ। স্বপ্না এবং রেশমা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। বর্তমানে তিনজনই কারাগারে রয়েছে।
মাহফুজা চৌধুরী পারভীন ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ইডেন কলেজের অধ্যক্ষ ছিলেন। তার স্বামী ইসমাত কাদির গামা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক জিএস ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

আরও পড়ুন: ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ খুন

/টিএইচ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি