ঢামেকে হাজতির মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০১৯, ২১:২১আপডেট : ১১ মার্চ ২০১৯, ২১:২২

ঢামেকে হাজতির মৃত্যু ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তরিকুল ইসলাম তারেক (৩৯) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (১১ মার্চ) দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জে) তিনি অসুস্থ বোধ করেন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম বলেন, ‘কেরানীগঞ্জে অসুস্থ বোধ করলে কারা কর্তৃপক্ষের নির্দেশে দুপুর দেড়টায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।’
মৃত তরিকুল ইসলাম সুনামগঞ্জের জামালগঞ্জ থানার লম্বাবাগ গ্রামের আব্দুল মান্নানের ছেলে। সাইনবোর্ড এলাকায় ভাড়া বাসায় তার পরিবারের সদস্যরা থাকেন। তিনি পাথরের ব্যবসা করতেন। তার দুই মেয়ে এক ছেলে রয়েছে। তার স্ত্রীর নাম সাবিহা আক্তার।

/এসজেএ/এআইবি/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের