দ্রুত প্রাক-প্রাথমিক শিক্ষক নিয়োগের সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৯, ১৯:৩১আপডেট : ২১ মার্চ ২০১৯, ১৯:৩৫

সংসদীয় কমিটির বৈঠক

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দ্রুত প্রাক-প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন করার তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি। বৃহস্পতিবার (২১ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়েছে।

এসময় প্রাথমিক ও গণশিক্ষার মানোন্নয়নে শিশুদের সার্বিক অগ্রগতির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত উদ্যোগের মাধ্যমে কার্যক্রম বাস্তবায়নের পরামর্শ প্রদান করা হয়। মানসম্মত শিক্ষা নিশ্চিতের পাশাপাশি শিশুদের পুষ্টিকর খাবার প্রদান, মেধা বিকাশে খেলাধুলায় উৎসাহিত করা এবং দুর্গম এলাকার শিশুদের শিক্ষায় বিশেষ অগ্রাধিকার ও এসব এলাকায় কর্মরত শিক্ষকদের আবাসন সুবিধা নিশ্চিত করার সুপারিশ করেছে কমিটি।

এছাড়াও অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রত্যেক উপজেলায় অটিজম আবাসিক বিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজারের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত প্রথম বৈঠকে আরও উপস্থিত ছিলোন কমিটির সদস্য এবং প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, ইসমাত আরা সাদেক, মেহের আফরোজ, আলী আজম, শিরীন আখতার, মো. জোয়াহেরুল ইসলাম এবং ফেরদৌসী ইসলাম।

শিক্ষার মানোন্নয়নে মাঠ পর্যায়ের সার্বিক কার্যক্রম মনিটরিং করার পরামর্শ এসেছে বৈঠক থেকে। বৃহস্পতিবার (২১ মার্চ) সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

/ইএইচএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম