বনানীর এফ আর টাওয়ারে আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৯, ১৩:১৪ আপডেট : ২৮ মার্চ ২০১৯, ১৯:৪৮

বনানীর এফ আর টাওয়ারে আগুন
রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফ আর টাওয়ারে আগুন লেগেছে। ২২-তলা ভবনটির নয়তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এনায়েতউল্লাহ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বনানীর এফ আর টাওয়ারে আগুন এফ আর টাওয়ারের ১৪-তলার একটি প্রপার্টিজ অফিসের কর্মকর্তা বেলায়েত হোসেন টেলিভিশনে দেওয়া  সাক্ষাৎকারে বলেন, ‘আগুনের খবর পেয়ে সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করি। কিন্তু ততক্ষণে সিঁড়িতেও দেখি ধোঁয়া। পরে ১৪-তলা থেকে ছাদে গিয়ে পাশের আওয়াল সেন্টারে চলে যাই। সেখান থেকে নেমে আসি। আমি এয়ারফোর্সের কমিশন্ড অফিসার বলে আমার পক্ষে এটা সম্ভব হয়েছে। তবে আমার সঙ্গে ছাদে থাকা আরও তিনজনকে দেখেছি, তারা পাশের ভবন পার হতে পারেননি।’

আগুন নেভানোর চেষ্টা সেখানে আটকা পড়া অনেকেই ভবনের ছাদে আশ্রয় নিয়েছেন। ক্রেন লেডারের (যন্ত্রচালিত মই) সাহায্যে তাদের সেখান থেকে উদ্ধারের চেষ্টা করার চেষ্টা হচ্ছে। আগুন নেভানোর সুবিধার জন্য আশপাশের রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আহতদের দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ৫-৬টি অ্যাম্বুলেন্স আনা হয়েছে সেখানে। আগুন নেভাতে সিটি করপোরেশনের গাড়ি থেকে পানি সরবরাহ করা হচ্ছে। আগুনের প্রচণ্ড ধোঁয়া এখনও দেখা যাচ্ছে।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল আব্দুল্লাহ ইবনে জায়েদ জানান, ‌বনানীর আগুন নেভাতে বিমানবাহিনীর হেলিকপ্টার কাজ করছে। পাশাপাশি সেনা ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছেন।

উদ্ধারকর্মী আকরাম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভবনের ৮-তলা থেকে একটি মেয়ে তাকে ধরে ধরে নামার চেষ্টা করছিলেন। তখন হাত ফসকে তিনি মাটিতে পড়ে যান। এরপর আরও দুইজন পুরুষ পড়ে যান। আমি নিজে এই তিনজনকে সেখান থেকে উদ্ধার করেছি। মেয়েটার পুরো শরীরে কাচ লেগেছিল। তিনি পাশের ডেল্টা ঢালাই টাওয়ারে নগর নামে একটি অফিসের সিনিয়র ম্যানেজার হিসেবে কর্মরত।’  

পাশের ভবন থেকে উদ্ধার হওয়া রেজাউল করিম নামে একজন বলেন, ‘এফ আর টাওয়ারের ২৩ তলায় আমরা দুইজন আটকে ছিলাম। সেখানে আর কেউ ছিল না। পাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ছে। এসিগুলো থেকে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা অনবরত পানি দিয়ে যাচ্ছেন। বাতাস দিয়ে ধোঁয়া সরানোর জন্য ভবনের উপরে হেলিকপ্টার স্ট্যান্ডবাই রাখা হয়েছে।’

/এসজেএ/এআর/ওআর/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ
জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ
পর্যটনের উন্নত দর্শন: সম্ভাবনার বাংলাদেশ, কতটা এগিয়েছে?
পর্যটনের উন্নত দর্শন: সম্ভাবনার বাংলাদেশ, কতটা এগিয়েছে?
এপ্রিল-মার্চ অর্থবছর চালুতে কর্মপরিকল্পনা চেয়েছে গণপূর্ত মন্ত্রণালয়
এপ্রিল-মার্চ অর্থবছর চালুতে কর্মপরিকল্পনা চেয়েছে গণপূর্ত মন্ত্রণালয়
সাইবার সুরক্ষাসহ গণমাধ্যম সংশ্লিষ্ট আইন সংশোধনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
সাইবার সুরক্ষাসহ গণমাধ্যম সংশ্লিষ্ট আইন সংশোধনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট