আটকে পড়াদের বের করে আনা হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৯, ১৫:৪৫আপডেট : ২৮ মার্চ ২০১৯, ১৬:১৪

আটকে পড়া একজনকে উদ্ধার বেলা তিনটার পর থেকে বনানীর এফ আর টাওয়ারের ভেতরে আগুনে আটকে পড়াদের একে একে উদ্ধার করে আনা হচ্ছে। তাদের বেশির ভাগ ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসার জন্য তাদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে। তাদের বের করে আনার সময় অপেক্ষমাণ স্বজনদের আহাজারি করতে দেখা যাচ্ছে। ভবনের আশেপাশে এখনও যাওয়া যাচ্ছে না। আগুনের খবর শুনে স্বজনরা এসে উপস্থিত হয়েছেন ঘটনাস্থলে। তাদের সঙ্গে ভেতরে আটকে পড়া স্বজনদের কথা হয়েছে।
আগুনের ঘটনায় আহত একজনকে উদ্ধার ঘটনাস্থলে আহাজারি করা ফরিদা ইয়াসমিন বলেন, ‘তার ছেলে ফাহাদ ইবনে কবীর এই ভবনে কাজ করতো। ছেলে ফোন করে তাকে জানায়- আগুনের ধোঁয়ায় তার নিশ্বাস বন্ধ হয়ে আসছে। এরপর আর কথা হয়নি তার সঙ্গে।’ এদিকে এগারো তলায় এখনও আটকে পড়াদের কাউকে কাউকে দেখা যাচ্ছে। তারা দু হাত নেড়ে উদ্ধারের আকুতি জানাচ্ছেন।
আটকে পড়াদের উদ্ধার চেষ্টা ধোঁয়ার কারণে আটকে পড়াদের উদ্ধার কাজ বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মী মোস্তাফিজ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের ক্রেন লেডার (যন্ত্রচালিত মই) নিয়ে আটকে পড়াদের কাছে যেতে সমস্যা হচ্ছে। প্রচণ্ড ধোঁয়ায় সামনে যাওয়া যাচ্ছে না। এখনও ভেতরে আটকে পড়া অনেককে হাত বাড়িয়ে সাহায্য চাইতে দেখা যাচ্ছে। আমরা চারটি লেডার নিয়ে কাজ করছি।

আরও পড়ুন:
দোতলা থেকে লাফ দেন শ্রীলঙ্কান নাগরিক ইন্ডিকা মারসিলিং

বনানীর আগুন নেভাতে বিমান বাহিনীর হেলিকপ্টার

ভাঙা কাচের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে সাহায্যের আকুতি

বনানীর এফ আর টাওয়ারে আগুন

/আরজে/এনএল/জেএএস/ইউআই/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: বিমানকর্মী ৫ দিনের রিমান্ড
২৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: বিমানকর্মী ৫ দিনের রিমান্ড
সাবেক এমপির ছেলেসহ তিনজনের বিষয়ে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর
মান/বতা বি/রোধী অ/প/রাধসাবেক এমপির ছেলেসহ তিনজনের বিষয়ে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর
ইরানের ডলার সংগ্রহ বন্ধ করতে আমিরাতে ব্যাংকগুলোকে কেন নিশানা করছে যুক্তরাষ্ট্র?
কী, কেন, কীভাবেইরানের ডলার সংগ্রহ বন্ধ করতে আমিরাতে ব্যাংকগুলোকে কেন নিশানা করছে যুক্তরাষ্ট্র?
হিজড়া নেত্রীর ঘরে ৩ ঘণ্টা অবস্থান করা সেই যুবককে খুঁজছে পুলিশ
হিজড়া নেত্রীর ঘরে ৩ ঘণ্টা অবস্থান করা সেই যুবককে খুঁজছে পুলিশ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’