চকবাজার ও বনানীতে আগুনে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৯, ১৬:৪১আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ১৭:৪৫



সুপ্রিম কোর্ট রাজধানীর পুরান ঢাকার চুড়িহাট্টা এবং বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানিতে সোমবার (১ এপ্রিল) বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
একইসঙ্গে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অগ্নিকাণ্ড বা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার বিষয়গুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত।
অগ্নিকাণ্ডে ক্ষতিপূরণ সংক্রান্ত রুলের জবাব দিতে বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সচিব এবং খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন মেয়রসহ সংশ্লিষ্ট বিবাদীদের। আর দুর্যোগ মোকাবেলার বিষয়গুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত সংক্রান্ত রুলের জবাব দিতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় সচিবকে।
এছাড়া আদালত গুলশান এলাকায় ফায়ার স্টেশন স্থাপনের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতেও রুল জারি করেছেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার শুকলা সারওয়াত সিরাজ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।
পরে ব্যারিস্টার শুকলা সারওয়াত সিরাজ সাংবাদিকদের বলেন, রুল জারি করার পাশাপাশি আদালত রাজধানীতে সাততলা বা তার বেশি উচ্চতার সব ভবনে অগ্নিনির্বাপণের জন্য কী কী ব্যবস্থা রাখা হয়েছে, সে বিষয়ে একটি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, রাজউক এবং ফায়ার সার্ভিসের মহাপরিচালকের সমন্বয়ে গঠিত যৌথ কমিটিকে চার মাসের মধ্যে এ প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, আদালত একইসঙ্গে অগ্নিনির্বাপণে ও দুর্যোগ মোকাবেলার জন্য ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে কত জনবল, কী পরিমাণ আধুনিক ও পর্যাপ্ত উপকরণ, যন্ত্রপাতি ও যানবাহনের সক্ষমতা রয়েছে, সে বিষয়েও একটি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এক মাসের মধ্যে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালককে এই প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
গতকাল রবিবার (৩১ মার্চ) রাজধানীর বিভিন্ন স্থানে আগুনের ঘটনা নিয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন গুলশান সোসাইটির সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শুকলা সারওয়াত সিরাজ। এই রিটের শুনানিতে আদালত এসব রুল জারি করেন।

/বিআই/এইচআই/এমএমজে
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের