বিমানের টিকিট বিক্রিতে অনিয়ম তদন্তে কমিটি, দুই কর্মকর্তাকে ওএসডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৯, ০২:৪৪আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ০২:৪৬

ছবি: ইন্টারনেট টিকিট বেচায় অনিয়মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তারা হলেন বিমানের ভারপ্রাপ্ত পরিচালক (মার্কেটিং অ্যান্ড সেলস) আশরাফুল আলম এবং লন্ডনে বিমানের কান্ট্রি ম্যানেজার শফিকুল ইসলাম। একইসঙ্গে এই দুইজনের দুর্নীতি তদন্তে কমিটি করা হয়েছে।
জানা গেছে, গত মঙ্গলবারের বিমানের পরিচালনা পর্ষদ সভায় এ দুই কর্মকর্তাকে ওএসডি করা হয়। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের অনুসন্ধানে ধরা পড়ে, লন্ডনে বিমানের কান্ট্রি ম্যানেজার শফিকুল ইসলামের আড়াই হাজার টিকিট বেচে ১৬ কোটি টাকা আত্মসাৎ করেছেন। অন্যদিকে কিছু ট্রাভেল এজেন্সিকে সিট ব্লক করে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে বিমানের মার্কেটিং বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আশরাফুল আলমের বিরুদ্ধে।
সূত্র জানায়, শফিকুল ইসলাম লন্ডনে বিমানের কান্ট্রি ম্যানেজার ছিলেন। সম্প্রতি তাকে বদলি করা হয়েছিল। শফিকুল ইসলাম লন্ডনে থাকাকালীন চার বছরে দুই হাজার ৪৭২টি ঢাকা-লন্ডন রুটের টিকিট ফ্রি ইস্যু করেছেন। এসব টিকিটের মধ্যে বিজনেস ক্লাসের ছিল এক হাজার ১৩৬টি এবং ইকোনমি ক্লাসের এক হাজার ৩৩৬টি টিকিট।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মন্ত্রণালয়ের অনুসন্ধানে এসব অনিয়মের চিত্র উঠে এসেছে। এসব বিষয়ে ব্যবস্থা নিতে বিমানের বোর্ডকে জানানো হয়েছে। তারা তদন্ত কমিটি করে ব্যবস্থা নেবে।’
এদিকে, বিমানের মার্কেটিং বিভাগে রদবদল করা হয়েছে। মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ সালাউদ্দিনকে ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে ঢাকা ডিস্ট্রিক্ট সেলসের মহাব্যবস্থাপক পদে ভারপ্রাপ্ত হিসেবে উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ শওকত হোসাইনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন বিভাগ এ-সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের