কর্ণফুলী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০১৯, ১৫:২৫আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ১৬:০৫

সুপ্রিম কোর্ট

কর্ণফুলী নদীর তীরে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ কার্যক্রম স্থগিত চেয়ে করা কর্ণফুলী শিপ বিল্ডার্সের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে ওই নদীর তীরে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে আর কোনও বাধা নেই বলে জানিয়েছেন মামলার সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবীরা।

সোমবার (১৫ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে কর্ণফুলী শিপ বিল্ডার্সের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার ফজলে নূর তাপস ও এএম আমিন উদ্দিন। অন্যদিকে ছিলেন রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ।

পরে মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, ‘এর আগে কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের পক্ষে হাইকোর্ট রায় দেন। ওই রায়ের আলোকে গত ৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। এরপর কর্ণফুলী শিপ বিল্ডার্স নামে একটি প্রতিষ্ঠান গত ৬ ফেব্রুয়ারি চেম্বার জজ আদালতে আবেদন করে উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে স্থগিতাদেশ নিয়ে যায়। আজ (সোমবার) তাদের আবেদনটি আপিল বিভাগে শুনানি হয়। আদালত শুনানি শেষে তাদের আবেদনটি ডিসমিস (খারিজ) করে দিয়েছেন। এর ফলে কর্ণফুলী নদীর তীরে থাকা অবৈধ স্থাপনা ভাঙতে আর কোনও বাধা নেই।’

/বিআই/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম