বিআইডব্লিউটিসির সেই হামির মিয়াকে কারণ দর্শাও নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৯, ০৬:০৬আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ০৬:০৯

হামির মিয়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কেন্দ্রীয় ভাণ্ডার বিভাগের ভাণ্ডার অধীক্ষক হামির মিয়াকে কারণদর্শাও নোটিশ দেওয়া হয়েছে। সংস্থাটির নিজস্ব একটি প্রতিবেদনের সূত্র ধরে ১৬ এপ্রিল বাংলা ট্রিবিউনে ‘ছিল শাস্তির সুপারিশ, পেলেন পদোন্নতি!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরদিন ১৭ এপ্রিল সংস্থার চিফ পার্সোনেল ম্যানেজার স্বাক্ষরিত এক অভিযোগপত্রে তার কাছ থেকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে অভিযোগের বিষয়ে জবাব চাওয়া হয়।

জানা গেছে, ২০১১ সালে বিআইডব্লিউটিসিতে স্টোর অফিসার হিসেবে যোগ দেন হামির মিয়া। পরে ভাণ্ডার অধীক্ষক পদটি শূন্য হলে অতিরিক্ত দায়িত্ব পান তিনি। ওই দায়িত্ব থাকাকালে সংস্থার সবকিছু ক্রয়ে ৩-৫ শতাংশ করে ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে কমিশন আদায় করতেন তিনি। কমিশন না দিলে ঠিকাদারের বিলে স্বাক্ষর করতেন না। এছাড়া টাকার বিনিময়ে নিম্নমানের মালামাল নেওয়া, টেকনিক্যাল লোক না হওয়া সত্ত্বেও মালামাল যাচাই কমিটিতে থাকা, সংস্থার অন্যান্য কর্মকর্তার বিরুদ্ধে ভুয়া অভিযোগ তুলে মন্ত্রণালয়ের মাধ্যমে তদন্ত করানোর কথা বলে ঘুষ আদায় করা এবং নিয়মিত অফিস না করার মতো অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

/এসএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম