কোরআন অবমাননার অভিযোগে সেফুদা’র বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৯, ১৬:১১ আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ১৭:৫৩

ফেসবুক লাইভে এসে কোরআন নিয়ে অবমাননাকর বক্তব্য দেন সেফাতুল্লাহ ওরফে সেফুদা (ছবি সংগৃহীত) ফেসবুকে লাইভে এসে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনকে অবমাননা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে সেফাতউল্লাহ ওরফে সেফুদার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন এক আইনজীবী। মঙ্গলবার (২৩ এপ্রিল) ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেনের আদালতে ঢাকা বারের আইনজীবী মো. আলীম আল রাজী (জীবন) এ মামলাটি দায়ের করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে (সিটিটিসি) আগামী ১৫ মে’র মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী ওয়াকিলুর রহমানসহ আরও অনেকে শুনানিতে অংশ নেন।

শুনানিতে আইনজীবীরা বলেন, ফেসবুকে লাইভে এসে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনকে নিয়ে অবমাননামূলক বক্তব্য দেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেন। তারা আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান জারিসহ সেফুদা’র ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করার আদেশ দাবি করেন। শুনানি শেষে বিচারক তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ৯ এপ্রিল বাদী ফেসবুকে দেখতে পান যে, অস্ট্রিয়ার ভিয়েনা প্রবাসী সেফাতউল্লাহ ওরফে সেফুদা তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে পবিত্র আল কোরআন বিষয়ে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করেন। যা সমগ্র ইসলামী বিশ্বকে মারাত্মকভাবে আঘাত করেছে। লাইভটি ভাইরাল হওয়ায় প্রতিবাদের ঝড় উঠেছে। এছাড়াও আসামি সেফাতউল্লাহ বিভিন্ন সময় লাইভে এসে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশ্লীল, আক্রমণাত্মক ও অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। তিনি জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়েও কটূক্তি করেছেন। এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তার আইনে ২৫, ৩১,২৯ ধারায় অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়।

জানা যায়, মামলার আসামি সেফাতউল্লাহ ওরফে সেফুদা চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ১৩নং সূচিপাড়া উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ড চেড়িয়ারা গ্রামের মৃত হাজী আলী আকবরের ছেলে। সেফুদার এক সন্তান রয়েছে। তিনি ইংল্যান্ডে থাকেন। তার স্ত্রী থাকেন ঢাকায়। প্রায় ২২ বছর আগে সেফুদা অস্ট্রিয়ার ভিয়েনায় চলে যান।

 

/টিএইচ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: মন্ত্রী
আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: মন্ত্রী
গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট
গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট
জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংক পেলো নতুন এমডি
জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংক পেলো নতুন এমডি
আইজিপির ক্রসফায়ার মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে স্পষ্ট ব্যাখ্যা দাবি করলো আসক
আইজিপির ক্রসফায়ার মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে স্পষ্ট ব্যাখ্যা দাবি করলো আসক
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি