বিজিএমইএ ভবন থেকে মালামাল সরাতে ফের সময় দিলো রাজউক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৯, ১৬:২৪আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ১৭:৫৭

বিজিএমইএ ভবন বিজিএমইএ ভবন থেকে মালামাল সরিয়ে নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ফের দু’দিন সময় দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক। রাজউকের দেওয়া সময় অনুযায়ী, মঙ্গলবার (২৩ এপ্রিল) এবং বুধবার (২৪ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকাল পাঁচটার মধ্যে সব মালামাল সরিয়ে নিতে হবে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আবেদনের প্রেক্ষিতে রাজউক এই সিদ্ধান্ত দিয়েছে। এরইমধ্যে মঙ্গলবার বেশ কয়েকটি প্রতিষ্ঠান তাদের মালামাল সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। রাজউক পরিচালক (প্রশাসন) খন্দকার অলিউর রহমান এ তথ্য জানান।
এর আগে গত ১৬ এপ্রিল বিজিএমইএ ভবন সিলগালা করে দেয় রাজউক। তার আগে ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভবন থেকে মালামাল সরিয়ে নেওয়ার জন্য সময় দেওয়া হয়। এরপর ভবন সিলগালা করা হয়। পরে বিজিএমইএ ভবনে থাকা অফিস মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৮ এপ্রিল দিনভর মালামাল সরিয়ে নেওয়ার জন্য সময় দিয়েছিল রাজউক। এরপর ওইদিন বিকাল পৌনে ৬টার দিকে ফের ভবনটি সিলগালা করে দেওয়া হয়।

/এসএস/এআর/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতালির সব স্বাদ এক শহরেই, লোম্বার্দিয়ার লুকানো রত্ন ব্রেশিয়া
ইতালির সব স্বাদ এক শহরেই, লোম্বার্দিয়ার লুকানো রত্ন ব্রেশিয়া
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের জানাজা হলো একসঙ্গে
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের জানাজা হলো একসঙ্গে
সার নেই, বিদ্যুৎ নেই: কৃষির সামনে জোড়া বিপদ 
সার নেই, বিদ্যুৎ নেই: কৃষির সামনে জোড়া বিপদ 
ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে একজনের মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে একজনের মৃত্যু 
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
চীনের সহায়তায় ঢাকায় ১০ হাজার কোটি টাকার আবাসন প্রকল্প হচ্ছে: প্রতিমন্ত্রী   
চীনের সহায়তায় ঢাকায় ১০ হাজার কোটি টাকার আবাসন প্রকল্প হচ্ছে: প্রতিমন্ত্রী   
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?