সাভারে গন্ধগোকুল উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৯, ১৯:৫৯আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১২:৪৮

গন্ধগোকুল

ঢাকার সাভার উপজেলার রাজাসন হাইপয়েন্ট এলাকা থেকে একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) বনবিভাগের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের এক অভিযানে এই প্রাণীটি উদ্ধার করা হয়। ইউনিটের পরিচালক পরিদর্শক অসীম মল্লিক বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন।

অসীম মল্লিক বলেন,  ‘মঙ্গলবার রাতে গন্ধগোকুলটিকে ওই এলাকার স্থানীয় বাসিন্দা হারুন, রফিক ও তাদের সঙ্গীরা মিলে ফাঁদ পেতে আটক করেন। পরে প্রাণীটি মেরে ফেলার পরিকল্পনা করেন তারা। এই প্রাণী তাদের কাছে অচেনা ছিল বলে মানুষকে দেখানোর জন্য সকাল পর্যন্ত রেখে দেন। স্থানীয় কিছু লোক প্রাণীটি না মেরে বন বিভাগের কাছে দিতে অনুরোধ করেন। পরে গণমাধ্যমকর্মীদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে আমরা ওই এলাকায় গিয়ে গন্ধগোকুলটিকে উদ্ধার করি। এটিকে বুধবার (২৪ এপ্রিল) প্রকৃতিতে অবমুক্ত করা হবে।’

গন্ধগোকুল

এ ব্যাপারে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মিহির কুমার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সংবাদ পাওয়ার পর আমরা প্রাণীটি উদ্ধারের জন্য সেখানে টিম পাঠাই। তারা সেখানে গিয়ে প্রাণীটিকে উদ্ধার করে। আইন অনুযায়ী কোনও বন্যপ্রাণী ধরা, শিকার করা বা আবদ্ধ রাখা দণ্ডনীয় অপরাধ।’

/এসএস/এএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম