‘শ্রীলঙ্কার হামলা থেকে দেশের জঙ্গিরা উৎসাহ পেতে পারে, তবে হামলার সক্ষমতা নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৯, ২১:২০আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ২১:৩৫

ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘মিট উইথ মনিরুল ইসলাম’ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অতিথি

শ্রীলঙ্কার হামলা থেকে দেশের জঙ্গিরা হামলার উৎসাহ পেতে পারে। তবে দেশের উগ্রবাদীদের হামলা করার সক্ষমতা নেই বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাজধানীর সিরডাপ মিলনায়তনে উগ্রবাদ নিয়ে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘মিট দ্য মনিরুল ইসলাম’ শিরোনামে অপরাধ বিষয়ক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্বে তিনি এসব তথ্য জানান।

বাংলাদেশের জঙ্গিদের বর্তমানে হামলা করার সক্ষমতা নেই

শ্রীলঙ্কার হামলা থেকে বাংলাদেশের উগ্রবাদী বা জঙ্গিদের কারও কারও মনে হামলা করার আগ্রহ জন্মাতে পারে। তবে হামলার জন্য যে সক্ষমতার প্রয়োজন বাংলাদেশের উগ্রবাদীদের হামলা করার সেই সামর্থ্য নেই বলে জানিয়েছেন মনিরুল ইসলাম।

কয়েকজন উগ্রবাদীকে গ্রেফতারের পর আত্মতুষ্টিতে ভোগা যাবে না। তাহলে সন্ত্রাসী ও উগ্রবাদীরা সুযোগ পেয়ে যায় বলে মন্তব্য করেছেন মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘হলি আর্টিজানের পর আর কোনও হামলার ঘটনা ঘটেনি। বর্তমানে জঙ্গিদের সেই সক্ষমতা নেই। যারা বাইরে রয়েছে তারা সংগঠনকে গোছানোর কাজে ব্যস্ত। তারা আমাদের নজরদারিতে রয়েছে। মাঝে মাঝে গ্রেফতার হচ্ছে। তবে আত্মতুষ্টিতে ভোগা যাবে না।’   

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম