স্কুলছাত্র আদনান কবির হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ ১৩ জুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০১৯, ১৯:৩৩আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১৯:৩৪

আদালত রাজধানীর উত্তরায় স্কুলছাত্র আদনান কবির হত্যা মামলায় আগামী ১৩ জুন অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য করেছেন আদালত। রবিবার (২৮ এপ্রিল) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ দিদার হোসাইন এ আদেশ দেন।

মামলার বাদী আদনানের বাবা কবির হোসেন অভিযোগপত্র ভালোভাবে দেখতে পারেননি বলে আইনজীবীর মাধ্যমে অভিযোগপত্র গ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করেন। বিচারক সময়ের আবেদন মঞ্জুর করেন। বাদী পক্ষের আইনজীবী জাহেদুল ইসলাম কোয়েল এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ আব্দুর রাজ্জাক ২৩ জনকে অভিযুক্ত ও ১২ জনকে অব্যাহতির আবেদন করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযুক্ত আসামিরা হলেন- মারসাতুল রহমান রাব্বি (১৬), জাহিদুল ইসলাম জুইস (১৭), হাসিবুল হক শিশির (১৬), আল আমিন তুষার (১৫), রাজিন আহমেদ হৃদয় (১৭), ফকরুল ইসলাম ওরফে শ্রাবণ (১৫), শাকিল সরকার (১৭), করিম মিয়া (১৬), সাদ বিন সাত্তার ওরফে ডিস্কো সাদ (১৭), নাইমুর রহমান অনিক (১৯), শাহরিয়ার বিন সাত্তার ওরফে সেতু (২২), রবিউল ইসলাম ওরফে সিয়াম খান (১৮), আক্তারুজ্জামান ছোটন (১৯), রনি মৃধা (২০), মো. সোহাগ (১৯), বাহাউদ্দিন হাসান শাওন (১৯), স্বপন মন্ডল ওরফে পটলা বাবু (২৪), নুরে আলম (১৯), সাদাফ জাকির (১৬), মো. রায়হান ইসলাম জিহান (১৪), নাফিজ মো. আলম ওরফে ডন (১৭), খন্দকার মেহরাব হোসেন (১৫) ও সাফিন হোসাইন (১৬)। এদিকে অভিযুক্ত ২৩ আসামির ১৪ জন অপ্রাপ্ত বয়স্ক তাদের বিচার কিশোর আদালত হবে বলে জানা যায়।

অভিযোগপত্র থেকে জানা যায়, ফেসবুকের মাধ্যমে বিভিন্ন গ্রুপ যেমন ডিসকো বয়েজ উত্তরা, নাইন স্টার গ্রুপ, সেভেন স্টার গ্রুপ, নাইন এমএম বয়েজ উত্তরা, বিগবস ইত্যাদি পেজ খুলে নিজেদের বিভিন্ন বিষয়ে তথ্য আদান-প্রদান করত। গ্রুপের মধ্যে কেউ এক গ্রুপ থেকে অন্য গ্রুপে চলে যাওয়াকে কেন্দ্র করে কিংবা কোনও বকা-ঝকাকে কেন্দ্র করে ছোট-খাট ঝগড়া/মারামারি হয়। পরবর্তী সময়ে তাদের মধ্যে এলাকায় বিভেদ সৃষ্টি হলে কাউকে অন্য এলাকায় একা পেলে তাকে মারধর করে। আর এরই জের ধরে আদনান খুন হয়।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৬ জানুয়ারি সন্ধ্যায় উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডে ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র আদনানকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষ একটি গ্রুপ। চিকিৎসার জন্য তাকে উত্তরা লুবানা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আদনানকে মৃত ঘোষণা করেন।

ওই ঘটনায় নিহত আদনানের বাবা কবির হোসেন উত্তরা পশ্চিম থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন।

/টিএইচ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জর্ডানকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা
জর্ডানকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা
চট্টগ্রামে এক ভবন থেকে ৭০ বিদেশি আটক, কী উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন তারা?
চট্টগ্রামে এক ভবন থেকে ৭০ বিদেশি আটক, কী উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন তারা?
দুই ছেলের মারামারি থামাতে গিয়ে বাবার মৃত্যু
দুই ছেলের মারামারি থামাতে গিয়ে বাবার মৃত্যু
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি