শমী কায়সারের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৯, ১২:০৬আপডেট : ০১ মে ২০১৯, ১২:১৪

ই-কমার্সভিত্তিক পর্যটন বিষয়ক সাইটের উদ্বোধনী অনুষ্ঠানে শমী কায়সার

সাংবাদিকদের চোর বলার অভিযোগ এনে শমী কায়সারের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন স্টুডেন্ট জার্নাল বিডির সম্পাদক নুজহাতুল হাসান। দণ্ডবিধির ৫০০ ধারায় এ মানহানি মামলা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) অতিরিক্ত ঢাকা মহানগর হাকিম আদালত আসাদুজ্জামান নূরের আদালতে মামলাটি দায়ের করা হয়। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করেন। নথি পর্যালোচনায় আদেশ পরে দেবেন বলে জানান।

বাদী মামলার এজাহারে উল্লেখ করেছেন, আসামির আচরণ বাদী ও দেশের সাংবাদিক গোষ্টিসহ সমাজের অন্যান্য  মহলের  অত্যন্ত মানহানিকর ও অপমানজনক। আসামির এরকম আচরণ অনলাইনে প্রচার-প্রসার হতে থাকার কারণে বাদী ও সাংবাদিক গোষ্টির অপূরণীয় ক্ষতি হয়েছে। আসামি সাংবাদিকদের চোর আখ্যায়িত করে দেশ ও জাতির কাছে বাদীর ভাবমূর্তি নষ্ট করেছেন। শুধু তাই নয়, সারা বাংলার সাংবাদিকদের কটাক্ষ করেছেন। এ কারণে তিনি মামলা দায়ের করেছেন।

প্রসঙ্গত, ২৪ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবে ই-কমার্সভিত্তিক পর্যটন বিষয়ক সাইট ‘বিন্দু ৩৬৫’র উদ্বোধনী অনুষ্ঠান থেকে শমী কায়সারের দু’টি স্মার্টফোন চুরি হয়ে যায়। ওই অনুষ্ঠানে প্রায় অর্ধশত ফটো সাংবাদিক ও ভিডিও ক্যামেরা পারসন এবং শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। বাদীপক্ষের আইনজীবী মেহেদী হাসান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২৪ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ই-কমার্সভিত্তিক পর্যটনবিষয়ক সাইট ‘বিন্দু ৩৬৫’ উদ্বোধনকালে সংবাদকর্মীসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য মানুষের উপস্থিতিতে শমী কায়সারের দু’টি স্মার্ট ফোন হারিয়ে গেছে মর্মে অভিযোগ করেন। পরবর্তীতে শমী কায়সার উপস্থিত সাংবাদিকদের আটকে রাখা হয়। তার দেহরক্ষী দিয়ে সাংবাদিকদের দেহ তল্লাশি করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এছাড়াও শমী কায়সারের নির্দেশে নিরাপত্তাকর্মীরা মিলনায়তনের মূল ফটক বন্ধ করে আধা ঘণ্টা গেটের সামনে দাঁড়িয়ে থেকে সাংবাদিকদের দেহ তল্লাশি করান। কোনও কোনও সাংবাদিক দেহ তল্লাশি শেষে বের হতে চাইলে তাদের বের হতে না দিয়ে তাদের উদ্দেশ্যে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করেন। ওই ঘটনায় বিভিন্ন মিডিয়ার ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা দেশের সাংবাদিকদের জন্য অত্যন্ত মানহানিকর এবং অপমানজনক। তার এরকম আচরণ বাদী, সাংবাদিকগোষ্ঠী ও সমাজের অন্যান্য মহলের ১০০ কোটি টাকার মানহানি হয়েছে বলে মনে করেন।

অভিযোগে আরও বলা হয়,২৭ এপ্রিল থানায় মামলা করিতে গেলে থানা মামলা না নিয়ে তাকে ফিরিয়ে দেন। তাই আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন।


পরে সাংবাদিকদের ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা যায়, অনুষ্ঠানে কেক নিয়ে আসা লাইটিংয়ের এক কর্মী স্মার্টফোন দু’টি নিয়ে গেছেন। 

 

/টিএইচ/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’