রাজধানীতে চক্রাকার রেল সার্ভিস সমীক্ষার জন্য চুক্তি সই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৯, ১২:৫৫আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১৬:৪৪

রাজধানীতে চক্রাকার রেল সার্ভিসের নকশা

রাজধানী ঢাকার যানজট নিরসনে চক্রাকার রেল সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সমীক্ষা পরিচালনা করতে চারটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয় রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে রেলভবনে এ চুক্তি সই করা হয়।

চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলো হচ্ছে, চায়না রেলওয়ে সিয়ান সার্ভে ও ডেজিং গ্রুপ কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশের দু’টি প্রতিষ্ঠান হলো, বিইটিএস কনসালটিং সার্ভিস লিমিটেড ও ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যাডভাইজার্স লিমিটেড (ইএএল)।

চুক্তির মেয়াদ ধরা হয়েছে এক বছর। চুক্তি অনুযায়ী, ২০২০ সালের এপ্রিলের মধ্যে সমীক্ষার কাজ শেষ করতে হবে। এজন্য ব্যয় ধরা হয়েছে ২৪ কোটি ৫৬ লাখ ৬৩ লাখ টাকা।

চুক্তি সই অনুষ্ঠান

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, ‘রেলওয়ের গুরুত্ব অনুধাবন করতে একে আলাদা মন্ত্রণালয় গঠন করে রাষ্ট্রের উন্নয়ন করা হচ্ছে। এই স্টাডিটি করা হচ্ছে সরকারের টাকায়। আগামী এক বছরের মধ্যেই রিপোর্ট দিতে হবে। ঢাকার চারপাশে বন্যা নিয়ন্ত্রণ বাঁধকে কেন্দ্র করেই এই লাইন নির্ধারণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে তাড়া রয়েছে। এজন্য নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জল হোসেন, রেলওয়ের মহাপরিচালক কাজী রফিকুল আলম প্রমুখ। 

/এসএস/এসটি/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’