ডিএসসিসি’র সেই রেভিনিউ সুপারভাইজার বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৯, ১৪:৫০আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১৫:০৬

ফাহিমুজ্জামান বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সেই রেভিনিউ সুপারভাইজার ফাহিমুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সংস্থার রাজস্ব খাতের প্রায় ৯০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) ডিএসসিসি সচিব মোস্তফা কামাল মজুমদারের সই করা অফিস আদেশে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

আদেশে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী বিধিমালা অনুযায়ী  ফাহিমুজ্জামানের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, চুরি, আত্মসাৎ, তহবিল তছরুপ বা প্রতারণার অভিযোগে অভিযুক্ত করে একই বিধিমালার ৪৫ (১) উপধারা মতে বিভাগীয় মামলা রুজুকরণ সাপেক্ষে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

সাময়িক বরাখাস্তের আদেশ এই কর্মচারীর বিরুদ্ধে অভিযোগে ব্যাংক কর্মকর্তার নাম, সিল ও স্বাক্ষর জাল করে তিনি সংস্থার হোল্ডিং ট্যাক্সসহ বিভিন্ন খাত থেকে আদায় করা প্রায় ৯০ লাখ টাকা সংস্থার তহবিলে জমা না দিয়ে ভুয়া চালান ফরম তৈরি করে আত্মসাৎ করেন।

এ নিয়ে গত ২৪ এপ্রিল ‘ডিএসসিসি’র কর্মকর্তার বিরুদ্ধে ৯০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে বাংলা ট্রিবিউন। বিষয়টি প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হওয়ায় কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করেন।

/এসএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’