স্বয়ংক্রিয় পদ্ধতিতে হবে মেঘনা ও গোমতি সেতুর টোল আদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৯, ১৭:১৬আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১৭:১৮

স্বয়ংক্রিয় পদ্ধতিতে হবে মেঘনা ও গোমতি সেতুর টোল আদায় দেশে প্রথমবারের মতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও গোমতি সেতু ব্যবহারকারী যাত্রী ও পণ্য পরিবহনকারী যানবাহনের টোল আদায়ে স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করা হয়েছে। এতে টোল দিতে গেলে যানবাহনকে টোলপ্লাজায় থামতে হবে না। টোল দিতে লাগবে না নগদ টাকা। যাত্রী ও পণ্য পরিবহন হবে সময় ও ব্যয় সাশ্রয়ী হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে মেঘনা সেতু টোলপ্লাজায় উইন্ডশিল্ড বেইজড্ ফার্স্ট ট্র্যাক ইলেক্ট্রনিক টোল কালেকশন বা ইটিসির উদ্বোধন করেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মো. আবু নাছের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

উদ্বোধন অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব বলেন, প্রাথমিক পর্যায়ে মেঘনা ও গোমতি সেতুর টোলপ্লাজায় একটি করে লেনে এ পদ্ধতি চালু করা হলো। জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে লেন সংখ্যা বাড়ানো হবে। এ সময় সড়ক সচিব ইটিসি জনপ্রিয় করতে পরিবহন মালিক, শ্রমিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।

আসন্ন ঈদ-উল-ফিতরের আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নবনির্মিত মেঘনা ও গোমতি সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলেও জানান সড়ক সচিব।

উল্লেখ্য, ইটিসি পদ্ধতিতে গাড়ির সামনের আয়নার উপরিভাগে সংযুক্ত রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন বা আরএফআইডি ট্যাগের সঙ্গে টোলগেটের এন্টেনার সংকেতের মাধ্যমে টোল আদায় হবে। যানবাহন টোলপ্লাজা পার হওয়ার সময় ব্যাংক হিসাব থেকে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত টোল কাটা হবে। টোল আদায়ের পরপরই এসএমএস’র মাধ্যমে গ্রাহককে জানিয়ে দেওয়া হবে টোল আদায় এবং ব্যাংক হিসাব থেকে টাকা কাটার বিষয়টি। এ প্রক্রিয়াটি শেষ হতে সর্বোচ্চ দশ সেকেন্ড সময়ের প্রয়োজন।

ইটিসি সেবা গ্রহণের জন্য যানবাহনকে এর আগে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এ কাজে প্রাথমিক পর্যায়ে সহযোগিতা দিচ্ছে ডাচ বাংলা ব্যাংক লিমিটিড।

অনুষ্ঠানে অন্যান্যর মাঝে বক্তব্য দেন সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার সফিকুল ইসলাম, বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির নেতা হোসেন আহমেদ মজুমদার, টোলপ্লাজা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সিএনএস’র নির্বাহি পরিচালক মেজর (অব.) জিয়াউল হাসান সারওয়ার।

এসময় অন্যান্যর মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন ও শিশির কুমার রায়, বিআরটিএ’র চেয়াম্যান মো. মশিয়ার রহমানসহ মহাসড়ক ব্যবহার ও ব্যবস্থাপনায় নিয়োজিত সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/এসএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম