৮ ঘণ্টা শ্রম নিশ্চিতের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০১৯, ১৩:২৪আপডেট : ০১ মে ২০১৯, ১৩:২৪

৮ ঘণ্টা শ্রম নিশ্চিতের দাবি গার্মেন্টস শ্রমিকদের ৮ ঘণ্টা শ্রম নিশ্চিত করার দাবি জানিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন। বুধবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে রাজধানীর মুক্তাঙ্গনে সমাবেশ এবং মিছিলের মাধ্যমে এই দাবি জানান তারা।

মুক্তাঙ্গনে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সমাবেশে শ্রমিক নেতা মাহবুবুল আলম বলেন, ‘আজ পর্যন্ত শ্রমিকদের যা যা অর্জন তা কেড়ে নেওয়া হয়েছে। ৮ ঘণ্টা শ্রমের দাবিতে যারা রক্ত দিয়েছে সেই ঘটনার ১০০ বছর পূর্ণ হচ্ছে। গবেষণায় জানা গেছে বর্তমানে গার্মেন্টস শ্রমিকরা বিশেষ করে নারী শ্রমিকরা যেভাবে বর্তমানে কাজ করে, তাতে ৩৭ বছর পর তারা কর্মক্ষমতা হারিয়ে ফেলবেন। তাই আজকে মহান মে দিবসের অঙ্গীকার হোক যে দাবি আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সেই ৮ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না।’

এসময় অন্য নেতারা বলেন, বাংলাদেশে ৮ ঘণ্টা শ্রম মানা হয় না। যার জন্য আমাদের আন্দোলন করতে হয়।

৮ ঘণ্টা শ্রম নিশ্চিতের দাবি শ্রমিক নেতা সাইফুজ্জামান বাদশা বলেন, ‘জাতীয় আয় ও প্রবৃদ্ধির সঙ্গে মিল রেখে গার্মেন্টস শ্রমিকদের মজুরি ঘোষণা করতে হবে। তাদের জন্য ৮ ঘণ্টা শ্রম নিশ্চিত করতে হবে।’

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মে দিবসে আমাদের দাবি হচ্ছে ন্যায্য মজুরি, রেশন ও বাসস্থান, গণতান্ত্রিক শ্রম আইন এবং অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করা ‘

এছাড়া সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে ৬ দফা দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে আছে - মজুরি বৃদ্ধিকে কেন্দ্র করে চাকরিচ্যুত সব শ্রমিককে কাজে পুনর্বহাল করতে হবে, শ্রমিকদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, একর্ড এর কার্যক্রম বহাল রাখতে হবে, ইপিজেডসহ সব কারখানায় ট্রেড ইউনিয়ন গঠন ও যৌথ দর কষাকষির পূর্ন স্বাধীনতা দিতে হবে, সব কারখানায় মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করতে হবে এবং জেন্ডার ভিত্তিক সহিংসতার বিষয়টি শ্রম আইনে অন্তর্ভুক্ত করতে হবে। ৮ ঘণ্টা শ্রম নিশ্চিতের দাবি

মুক্তাঙ্গনে মিছিল ও সমাবেশ করা অন্যান্য সংগঠনের মধ্যে ছিল বাংলাদেশ সমাজতান্ত্রিক ফ্রন্ট, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, জাতীয় শ্রমিক জোট, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

এর পাশাপাশি বেতন স্কেলের এক দফা দাবিতে মিছিল করেছে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন।

/এসও/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যৌন নিপীড়নের অভিযোগে বরখাস্ত হলেন আইসিসির চিফ প্রসিকিউটর 
যৌন নিপীড়নের অভিযোগে বরখাস্ত হলেন আইসিসির চিফ প্রসিকিউটর 
প্রথমবার রথ দেখতে এলাম, সবাই যাতে সুখে থাকতে পারে সেই কামনা করেছি
প্রথমবার রথ দেখতে এলাম, সবাই যাতে সুখে থাকতে পারে সেই কামনা করেছি
বাংলাদেশ থেকে মিয়ানমারে পাচার হচ্ছিল ৬২০ বস্তা সিমেন্ট-সার, ধরলো কোস্টগার্ড
বাংলাদেশ থেকে মিয়ানমারে পাচার হচ্ছিল ৬২০ বস্তা সিমেন্ট-সার, ধরলো কোস্টগার্ড
৩১ কোটি নতুন বই পাবে শিক্ষার্থীরা, তুলে ধরা হবে সঠিক ইতিহাস: শিক্ষামন্ত্রী
৩১ কোটি নতুন বই পাবে শিক্ষার্থীরা, তুলে ধরা হবে সঠিক ইতিহাস: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
এটাই কি ‘শতাব্দীর সেরা বিবাহবিচ্ছেদ’
এটাই কি ‘শতাব্দীর সেরা বিবাহবিচ্ছেদ’