‘ফণী’ মোকাবিলায় প্রস্তুত সেনাবাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০১৯, ১৭:৩৭আপডেট : ২৮ মে ২০১৯, ২২:০৭

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ (ফাইল ছবি)

ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেন, ‘‘ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবিলায় সেনাবাহিনীর সব ডিভিশন ও এরিয়া হেডকোয়ার্টারকে প্রস্তুত রাখা হয়েছে। সেনাবাহিনীর সংশ্লিষ্ট ডিভিশনগুলোর পক্ষ থেকে বেসামরিক প্রশাসনের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে। আমরা নিজেদের রক্ষা করার জন্য প্রস্তুতি নিয়েছি এবং দুর্যোগের পূর্বে, দুর্যোগ চলাকালে বা দুর্যোগ পরবর্তী যেকোনও দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।’

বৃহস্পতিবার (২ মে) বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাভার সেনানিবাসে সাংবাদিকদের এসব কথা বলেন সেনাপ্রধান। আইএসপিআর এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।.

সেনাবাহিনী প্রধান আরও জানান, ‘দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনী আগাম কোনও নির্দেশনার জন্য অপেক্ষা করে না। কারণ, এই বিষয়ে করণীয় সম্পর্কে সেনাবাহিনীকে স্থায়ীভাবে নির্দেশনা দেওয়া আছে।’

/জেইউ/এএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি