ডা. সইফ স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা

ঢাবি প্রতিনিধি
০৬ মে ২০১৯, ০১:৪০আপডেট : ০৬ মে ২০১৯, ০১:৪৪

ডা. সইফ স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা

কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা ডা. সইফ-উদ-দাহারের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রবিবার (৫ মে) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার থিয়েটার ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় তার লেখার সংকলন ‘নির্বাচিত রচনা’ গ্রন্থের প্রকাশনাকে কেন্দ্র করে কথা বলেছেন বক্তারা।

বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘ডা. সইফ প্রচুর বই পড়তেন। বই পড়ে পড়ে তিনি বিপ্লবের কাজে যুক্ত হয়েছিলেন। বিপ্লবীরা সমাজের বিদ্যমান বিষয়গুলোর পরিবর্তন চায়, মানুষের মুক্তি চায়। ডা. সইফ ছিলেন তেমনই এক বিপ্লবী। তিনি ছিলেন আজন্ম বিপ্লবী।’

তেল-গ্যাস-বন্দর রক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, ‘স্বাধীনতার পর বামপন্থী রাজনীতির দুরাবস্থা শুরু হয়। তবে ৬০ এর দশক তথা ৬৯ এর গণঅভ্যুত্থান পর্যন্ত এর একটি ধারাবাহিকতা ছিল। ডা. সইফ এসব বিষয় তার রচনায় সুন্দরভাবে তুলে ধরেছেন। স্বাধীনতার পর দেশে পুঁজিবাদের বিকাশ, শ্রমিকের মজুরির প্রশ্ন সব বিষয়ই তুলে ধরেছেন তিনি।’

বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘ডা. সইফ দাহা সমালোচনার ক্ষেত্রে যথেষ্ট নিমর্ম ছিলেন। তিনি স্বাধিকার-স্বাধীনতা আন্দোলনে বিরাট ভূমিকা রেখেছিলেন।’

এসময় আরও বক্তব্য রাখেন নুর মোহাম্মদ, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য ড. আজিজুর রহমান।

সভায় সভাপতিত্ব করেন ট্রেড ইউনিয়ন ফেডারেশন সভাপতি এবং কমরেড সইফ-উদ-দাহার স্মৃতি রক্ষা কমিটির আহ্বায়ক শাহ আতিউল ইসলাম। সঞ্চালনা ও স্বাগত বক্তব্য উত্থাপন করবেন তাসলিমা আখতার এবং দীপক রায়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক