রমজানকে স্বাগত জানিয়ে রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশনের র‌্যালি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০১৯, ১৪:২৮আপডেট : ০৬ মে ২০১৯, ১৪:৩৫

ইসলামিক ফাউন্ডেশনের র‌্যালি পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালি করেছে ইসলামিক ফাউন্ডেশন। সোমবার (৬ মে) সকালে র‌্যালিটি  বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবে শেষ হয়। র‌্যালীতে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড,ব্যানার ও ফেস্টুন নিয়ে বিপুল সংখ্যক আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসলিমরা অংশগ্রহণ করেন। র‌্যালির নেতৃত্বে দেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।

র‌্যালি শুরু হওয়ার আগে বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘মাহে রমজান মুসলমানদের রহমত,মাগফেরাত ও নাজাতের মাস। ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম স্তম্ভ হল মাহে রমজানে সিয়াম সাধনা তথা রোজা পালন করা। পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করে সার্বিক পবিত্রতা বজায় রাখতে আমি সকলের প্রতি আহ্বান জানাই।’

প্রতিমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সকলকে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহণ বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ,সন্ত্রাস,জঙ্গীবাদ ও মাদকবিরোধী কার্যক্রম গ্রহণ, জনজীবন সহজ করাসহ সার্বিক বিষয়ে পদক্ষেপ গ্রহণের বিষয়ে কঠোর নির্দেশ দিয়েছেন। আমরা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশনের বিভাগ,জেলা,উপজেলা,ইউনিয়ন ও প্রতিটি পাড়া-মহল্লায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের রোজাদারদের রোজা পালন,পবিত্রতা রক্ষা,ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষার পরিবেশ সৃষ্টিসহ সার্বিক বিষয়ে সহযোগিতা দেওয়া নির্দেশ দিয়েছি।  

র‌্যালিতে অন্যান্যের মধ্যে ভারপ্রাপ্ত ধর্মসচিব কাজী হাসান আহমেদ,ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোয়াজ্জেম হোসেন, যুগ্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার ও ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম ও ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকরা উপস্থিত ছিলেন।

 

 

/সিএ/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি