খাদ্যে ভেজাল দিলে ঈদ কাটবে কারাগারে: সাঈদ খোকন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০১৯, ১৬:৩৩আপডেট : ০৭ মে ২০১৯, ১৭:১৭

খাদ্যে ভেজাল দিলে ঈদ কাটবে কারাগারে: সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, পবিত্র রমজান মাসে কোনও ব্যবসায়ী যদি ইফতারি সামগ্রীসহ খাদ্যে ভেজাল দেন কিংবা পচা-বাসি খাবার বিক্রি করেন তাহলে তাকে কারাগারে ঈদ কাটাতে হতে পারে।
মঙ্গলবার (৭ মে) বিকেলে পুরান ঢাকার চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজার পরিদর্শনে এসে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শুধু জরিমানা নয়, নিয়মিত আইনে কারাদণ্ডও দেওয়া হবে অসাধু ব্যবসায়ীদের।
ইফতার ও সেহরির খাবারের মান নিয়ন্ত্রণের পাঁচটি মনিটরিং টিমের কার্যক্রম উদ্বোধন করেন সাঈদ খোকন। এ সময় ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা এই পবিত্র মাসে কাউকে পচা-বাসি খাবার খাওয়াবেন না। যদি এমন করেন তাহলে ঈদের মতো আনন্দের দিনটি আপনাদের কারাগারে কাটাতে হবে।’
ডিএসসিসি মেয়র বলেন, ‘ইফতার ও সেহরির খাবারের মান নিয়ন্ত্রণের বাজারে পাঁচটি মনিটরিং টিম বাজারে কাজ করবে। এই টিমে দক্ষিণ সিটি করপোরেশন ছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), নিরাপদ খাদ্য অধিদফতর এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) প্রতিনিধিরা থাকবেন। এই টিমের সদস্যরা নিশ্চিত করবেন যাতে কেউ ভেজাল, পচা, বাসি খাবার বিক্রি করতে না পারে। কেউ যদি এমন খাবার বিক্রি করেন তাকে শনাক্ত করে জেল-জরিমানা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া কেউ যাতে কোনোভাবে দাম বেশি না নিতে পারে সেজন্য এই মনিটরিং কমিটি কাজ করবে।’
তিনি আরও বলেন, ‘ব্যবসায়ীদের উদ্দেশে আমি বলতে চাই, আপনারা রমজানের পবিত্রতা বজায় রাখুন, মানসম্মত খাবার বিক্রি করুন। নিজে সুস্থ থাকুন, আপনার আত্মীয়-স্বজন ও নগরবাসীকে সুস্থ রাখতে আমাদের সহায়তা করুন। আপনারা যদি মানসম্মত খাবার পরিবেশন করেন তাহলে আমরাও আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবো।’

/এসএস/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম