জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে বৈচি ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী কে এম আরিফুজ্জামানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৭ মে) রাজধানীর রমনা থানায় এ মামলা দায়ের করা হয়।
দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলাটি করেন দুদকের উপপরিচালক মো. মোশারফ হোসেন মৃধা।
দুদক জানায়, আরিফুজ্জামান ২০১৬ সালের ১৮ ডিসেম্বর সম্পদবিবরণী দুদকে দাখিল করেন। ওই সম্পদবিবরণীতে তিনি ১ কোটি ৭৬ লাখ ৯৮ হাজার ৬৭৫ টাকার সম্পদের তথ্য গোপন করেন।








