রাজধানীতে অজ্ঞান পার্টির ৬২ সদস্য আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০১৯, ১৩:৪৯আপডেট : ১৮ মে ২০১৯, ১৩:৫৮

সংবাদ সম্মেলন রাজধানীতে অজ্ঞান পার্টির ৬২ সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ মে) সকাল থেকে শনিবার (১৮ মে) সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপির গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম।

তিনি বলেন,গত ২৪ ঘণ্টায় রাজধানীতে অভিযান চালিয়ে ৬২ জন অজ্ঞান পার্টির সদস্যকে আটক করা হয়েছে। সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে ৩৮ জন,গোয়েন্দা পূর্ব বিভাগ ওয়ারীর জয়কালী মন্দির এলাকা থেকে ৪ জন,গোয়েন্দা দক্ষিণ বিভাগ গুলিস্তান এলাকা থেকে ৭ জন, গোয়েন্দা উত্তর বিভাগ কুড়িল বিশ্বরোড বাসস্ট্যান্ড এলাকা থেকে ৮ জন ও গোয়েন্দা পশ্চিম বিভাগ উত্তরা এলাকা থেকে ৫ জন অজ্ঞান পার্টির সদস্যকে আটক করে। 

ডিবির এই যুগ্ম কমিশনার বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের কাছে থেকে জানা যায়,পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে তারা ঢাকা শহরের বিভিন্ন মার্কেট,শপিং মল, বাসস্ট্যান্ড, সদরঘাট রেলস্টেশন এলাকায় আগত ব্যক্তিদের টার্গেট করে সখ্যতা স্থাপন করে। এরপর তাদের ট্যাবলেট মিশ্রিত খাদ্যদ্রব্য খাওয়ার আমন্ত্রণ জানায়। টার্গেটকৃত ব্যক্তি রাজি হলে সেই খাদ্যদ্রব্য তাকে খাওয়ানো হয়। খাদ্য গ্রহণের পর অচেতন হলে তার মূল্যবান দ্রব্যাদি নিয়ে দ্রুত চলে যায়।

এ পুলিশ কর্মকর্তা বলেন, এক্ষেত্রে অজ্ঞান পার্টির সদস্যরা খাদ্যদ্রব্য হিসেবে,চা,কফি,জুস,ডাবের পানি, পান,ক্রিম জাতীয় বিস্কুট,ব্যবহার করে থাকে। গ্রেফতারের সময় অজ্ঞান পার্টির সদস্যদের কাছ থেকে চেতনা নাশক ট্যাবলেট,ওষুধ মিশ্রিত জুস,খেজুর,৭টি চোরাই মোবাইল সেট,একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,অজ্ঞান পার্টির সদস্যদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষী না থাকায় তারা আদালত থেকে জামিনে বের হয়ে আবারও একই কাজ শুরু করে। 

 

/এসজেএ/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি