ঘুষ নেওয়ার অভিযোগে বংশাল থানার ৩ পুলিশের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০১৯, ১৯:০৫আপডেট : ২০ মে ২০১৯, ১৯:০৯

ঘুষ নেওয়ার প্রতীকী ছবি ঘুষ নেওয়ার অভিযোগে রাজধানী বংশাল থানার তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আব্দুস সালাম নামের এক ব্যবসায়ী। সোমবার (২০ মে) ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমানের আদালতে মামলাটি দায়ের করা হয়।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ২৯ জুনের মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলেন বংশাল থানার এসআই রায়হান, এএসআই হাছেন এবং এএসআই অমিত।
মামলায় অভিযোগ থেকে জানা যায়, গত ১৪ মে দুপুরে বাদীর ভাই সাবের মিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে বলে বাদীর ব্যবসাপ্রতিষ্ঠানে যান আসামিরা। সাবের মিয়াকে থানায় নিয়ে যেতে চাইলে বাদী গ্রেফতারি পরোয়ানা দেখতে চান। আসামিরা তা দেখাতে ব্যর্থ হন। একপর্যায়ে আসামি অমিত বলেন, ‘সাবের মিয়া একজন তালিকাভুক্ত সন্ত্রাসী, তাকে ক্রসফায়ারে দেওয়ার নির্দেশ আছে।’ এভাবে ভয়ভীতি দেখানোর পর অপর আসামি এএসআই হাছেন তাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। তখন বাদী ও তার ভাই সাবের বলেন, তাদের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়।
একপর্যায়ে আসামি হাছেন ২ লাখ টাকা দিতে হবে বলে জানান। টাকা না দিলে বাদীকে ‘অস্ত্র ও মাদকের গডফাদার’ বানিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হবে বলে হুমকি দেন। প্রাণ রক্ষার্থে বাদী ও তার ভাই আসামিদের ২ লাখ টাকা দিতে রাজি হন। পরে আসামিদের কথা অনুযায়ী ডিআইটি মার্কেটের ৫ নং বিল্ডিংয়ের নিচতলার একটি দোকানের সামনে ২ লাখ টাকা দেওয়া হয়। এই ঘুষ দেওয়ার বিষয়টি বাদীপক্ষের মোবাইলে রেকর্ড করা আছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

/টিএইচ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম